বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : ভোটগ্রহণের আগের দিন সামাগুড়ির একটি ভোটকেন্দ্রে ঘটে গেল অঘটন। নির্বাচনী দায়িত্বে থাকা এক পুলিশ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ জওয়ান হিসেবে লখিমপুর জেলার লালুকের বাসিন্দা দীপঙ্কর পেগু বলে জানা গেছে। তিনি সামাগুড়ির কাঠপাড়া মডেল কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত ছিলেন।
ভোটগ্রহণের প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।



