বরাক তরঙ্গ, ১৮ জুন : নলবাড়িতে গণপিটুনির ঘটনায় গুরুতর আহত হওয়া এক অভিযুক্ত অপহরণকারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম বিবেক গুপ্তা। তিনি গুয়াহাটির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন একটি কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করতে এসে স্থানীয় মানুষের হাতে ধরা পড়েন বিবেক গুপ্তা। অভিযোগ, ওই ঘটনায় বিবেকসহ দুই অভিযুক্তকে সরিয়হতলি এলাকায় আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতরভাবে আহত বিবেক গুপ্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নলবাড়ি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপহরণের অভিযোগ ও গণপিটুনির ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারিও বাড়ানো



