আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন এসইউসিআইর

বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এসইউসিআই (সি) কাছাড় জেলা কমিটির উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উকিলপট্টির জেলা কার্যালয়ের সামনে রক্তপতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। পতাকা উত্তোলনের পর উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা আন্তর্জাতিক শ্রমিক সংহতির স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন।। পরবর্তীতে জেলা…

Read More

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন লখিমপুরের বন কর্মকর্তা

বরাক তরঙ্গ, ১ মে : লখিমপুরে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে এক বন কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত কর্মকর্তা শিবাশিস শাণ্ডিল্য, যিনি আঞ্চলিক বন বিভাগের দায়িত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি একটি ডাম্পার গাড়ির মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন। ঘটনাটি ঘটে তাঁর সরকারি আবাসনে। ঠিক সেই সময়ই দুর্নীতি দমনকারী সংস্থার দল হানা…

Read More

মে দিবসে কর্মীদের সম্মাননা জানালো  শিলচর জেলা ক্রীড়া সংস্থা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। শুক্রবার বিকেলে তুলসীদাস বণিক কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংস্থার শ্রমিক ও কর্মীদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশীষ সোম এবং প্রাক্তন ক্রিকেটার রাজীব দত্ত। অনুষ্ঠানে উপস্থিত…

Read More

বন্য হাতির আক্রমণে মৃত্যু শ্রমিকের

বরাক তরঙ্গ, ১ মে : রাজ্যে দিন দিন বেড়েই চলেছে হাতি-মানুষের সংঘাতের ঘটনা। এবার নগাঁও জেলার কলিয়াবর এলাকায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম নরেন গোয়ালা, তিনি বুড়াপাহাড় চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ করেই বন্য হাতির মুখোমুখি হন তিনি। মুহূর্তের মধ্যেই হাতিটি তাঁকে আক্রমণ…

Read More

বুদ্ধ পূর্ণিমায় শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১ মে : বুদ্ধ পূর্ণিমার পূণ্যদিনে দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শিলচর (সেন্ট্রাল) কমিটির শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্র প্রার্থনা গৃহে সকাল ১০টা থেকে দিব্যত্রয়ী পূজার্চনা ও ভোগ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই মহাযজ্ঞে তিনজন বৃদ্ধ আবাসিককে সম্মানিত করা হয়েছে। উপস্থিত সকলের মধ্যে ভোগের প্রসাদ বিতরণ…

Read More

কালাইনে তীব্র এলপিজি সঙ্কট, মোবাইলে ডেলিভারি সম্পন্ন, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

বরাক তরঙ্গ, ১ মে : কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কালাইন ইন্ডেন সার্ভিস গ্যাস এজেন্সি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরও অধিকাংশ গ্রাহক সিলিন্ডার পাচ্ছেন না। অথচ মোবাইলে ডেলিভারি সম্পন্ন হওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে। বাস্তবে বহু গ্রাহকই কোনও…

Read More

শ্রীভূমিতে এসইউসিআই-র উদ্যোগে মে দিবস পালন, শ্রমিক আন্দোলন জোরদারের আহ্বান

বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে করিমগঞ্জে এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।এদিন পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ—“মে দিবস জিন্দাবাদ”, “দুনিয়ার শ্রমিক এক…

Read More

মণিপুরে এসডিপিও হত্যা মামলায় মূল অভিযুক্ত গ্রেফতার, এনআইএ’র বড় সাফল্য

বরাক তরঙ্গ, ১ মে : মণিপুরের মোরে শহরে ২০২৩ সালে উপ-বিভাগীয় পুলিশ আধিকারিক (এসডিপিও) চিংথাম আনন্দকুমার সিংহ হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার এক বিশেষ অভিযানে এই মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম ওতখোথাং বাইতে ওরফে ওথাং বাইতে। তিনি তেংনৌপাল জেলার মোরেহ এলাকার বাসিন্দা। এনআইএ সূত্রে জানা গেছে,…

Read More

প্রায় ১০০০ টাকা বৃদ্ধি এলপিজি সিলিন্ডারে

১ মে : এক ধাক্কায় প্রায় ১০০০ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি  সিলিন্ডারের দাম। শুক্রবার, ১ মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী মহলে। আন্তর্জাতিক যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কটের জেরেই এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়াল…

Read More

মিজোরাম-মণিপুর সংযোগ সড়কে ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল বেইলি সেতু

বরাক তরঙ্গ, ১ মে : মিজোরাম ও মণিপুরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ একটি ট্রাকের ধাক্কায় তুইভাই (Tuivai) নদীর উপর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে মণিপুরের চুড়াচাঁদপুর জেলার থানলন থানার অন্তর্গত সিনজাওল গ্রামের কাছে, যা জাতীয় সড়ক ১০২বি (গুইটে রোড)-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সেতুটি মিজোরাম ও…

Read More