Headlines

বন্যাদুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ দিলেন বিধায়ক অমিয়কান্তি দাশ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ধলাই বিধায়ক অমিয় কান্তি দাশ। বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ১ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন। অনুদান প্রদান শেষে বিধায়ক অমিয়কান্তি দাশ বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি…

Read More

কমনওয়েলথ গেমস : ওয়েটলিফটিংয়ে রুপো লভপ্রীতের

৩১ জুলাই : কমনওয়েলথ গেমস ২০২৬-এ ওয়েটলিফটিংয়ে ভারতের সাফল্যের ধারা জারি রইল। রুপোর মেডেল দিয়ে এই বিভাগে যাত্রা শেষ হলো ভারতের। বৃহস্পতিবার মধ্যরাতে পুরুষদের ১১০ কেজি হেভিওয়েট বিভাগে রুপো জিতেছেন লভপ্রীত সিং। তবে মাত্র ১ কেজি ওজন কম তোলায় হাতছাড়া হয়েছে সোনা। তাই পদক জিতেও হতাশ লভপ্রীত। সেই আক্ষেপ লুকোলেন না তিনি। বরং প্রতিশ্রুতি দিলেন,…

Read More

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি! মর্মান্তিক মৃত্যু ৯ জনের

৩১ জুলাই : মহারাষ্ট্রের পাওয়ারলুম শহর ভিভান্ডিতে একটি চারতলা আবাসিক ভবন ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন ভবনটিতে সংস্কারের কাজ চলছিল। স্থানীয় প্রশাসন ও সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ভিভান্দির বালাজি নগর…

Read More

প্রধানমন্ত্রীর পোস্ট ‘উধাও’, ছড়াল বিকৃত ভিডিও! মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক

৩১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এআই’-ভিত্তিক বিকৃত ভিডিয়ো ছড়িয়ে পড়া এবং খোদ প্রধানমন্ত্রীর একটি ভিডিও পোস্ট ফেসবুক থেকে মুছে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়া জায়ান্ট ‘মেটা’-র সঙ্গে ভারত সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। এই ঘটনায় মেটা ইন্ডিয়ার প্রধান-সহ বেশ কয়েকজন সোশাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিস সম্প্রতি…

Read More

ছেঁড়া ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে কৃষকের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর ছিঁড়ে পড়ে থাকা ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর সমজেলার লালছড়া চা-বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মৃত কৃষকের নাম শিউশংকর অহির…

Read More

নেপালে ধর্মীয় সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

৩১ জুলাই : নেপালের দক্ষিণাঞ্চলে ধর্মীয় উত্তেজনা ঘিরে সহিংস সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন। এদিকে, দেশবাসীর প্রতি শান্তি, সম্প্রীতি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। জানা গেছে, ভারত সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি…

Read More

গাজা নিয়ে শান্তি চুক্তির দাবি, অস্ত্র সমর্পণ ও সেনা প্রত্যাহারের রূপরেখা প্রকাশ

৩১ জুলাই : গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইজরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়েছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এর বরাত দিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, সমঝোতার অংশ হিসেবে হামাস পর্যায়ক্রমে তাদের অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এর বিনিময়ে গাজা উপত্যকার দখলকৃত এলাকা থেকে ধাপে…

Read More

সরকারি নালার উপর মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ শিলচরের শ্রীমা লেনের বাসিন্দারা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচর শহরের তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা লেনে সরকারি নালার উপর চলাচলের পথ বন্ধ করে মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকার একাংশের বাসিন্দারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অভিযোগে জানানো হয়েছে, শ্রীমা লেনের নিচের অংশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে…

Read More

শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক অবস্থায় বাইক ও স্কুটি চালক

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে নতুন সড়কের পাশে বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন একটি মোটরসাইকেল ও একটি স্কুটির দুই চালক। মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেল ও স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর রাস্তাজুড়ে রক্ত ছড়িয়ে পড়ে…

Read More

মুখ্যমন্ত্রীর ফেসবুক লাইভে বন্যাদুর্গতদের জন্য একাধিক বড় ঘোষণা, ঋণে ৬ মাসের মরাটোরিয়াম

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, চলতি বন্যায় এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। শিবসাগরের এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। বন্যাকবলিত এলাকার ঋণগ্রহীতাদের জন্য বিশেষ স্বস্তিমূলক পদক্ষেপেরও ঘোষণা করেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে…

Read More