বন্যাদুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ দিলেন বিধায়ক অমিয়কান্তি দাশ

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই :
উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ধলাই বিধায়ক অমিয় কান্তি দাশ। বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ১ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন। অনুদান প্রদান শেষে বিধায়ক অমিয়কান্তি দাশ বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বন্যাকবলিত পরিবারের দ্রুত পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে একইসঙ্গে বন্যা ফিরে আসার কামনা করেন।

নিরলসভাবে কাজ করে চলা রাজ্য মোকাবেলায় সরকার, জেলা প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ধলাই সমষ্টির বিধায়ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *