Headlines

উজান অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী, ক্ষয়রোধে ৯০ কোটি টাকার প্রকল্পের আশ্বাস

বরাক তরঙ্গ, ২ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে চার দিনের সফরে রবিবার ডিব্রুগড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় বিমানবন্দর থেকে তিনি প্রথমে চাবুয়ার মূলুকগাঁওয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জ্যেষ্ঠ ভ্রাতা মিষ্ট প্রসাদ সোনোয়ালের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর মুখ্যমন্ত্রী চাবুয়ার পুখুরীজান এলাকায়…

Read More

শিলচরে শিবদাস ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২ আগস্ট : এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের স্মরণ দিবস উপলক্ষে রবিবার শিলচর পেনশনার্স ভবনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির প্রবীণ সদস্য শ্যামদেও কুর্মী। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা কমিটির সদস্য সুব্রতচন্দ্র নাথ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য কমিটির…

Read More

আজমল সুপার-৪০-এর সংবর্ধনায় সম্মানিত নিট-এ কৃতী শিক্ষার্থীরা, বদরপুরে উৎসবের আবহ

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২ আগস্ট : আজমল সুপার-৪০-এর উদ্যোগে চলতি বছরের নিট (NEET) পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বদরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষা, চিকিৎসা, শিল্প ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল, সম্মাননাপত্র ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

পুলিশি তদন্তে ‘অপশক্তির’ গুজবের অবসান, নবজাতক কন্যাকে হত্যার অভিযোগে মা জেল হাজতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ আগস্ট : শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার অন্তর্গত রাধাপ্যারি গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুর (পিংচড়া) গ্রামে মাত্র ১২ দিনের এক নবজাতক কন্যাশিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। প্রথমে ঘটনাকে ঘিরে ‘অপশক্তি’ ও রহস্যময় এক অচেনা মহিলার উপস্থিতির গুজব ছড়িয়ে পড়লেও, পুলিশের দাবি অনুযায়ী তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। পারিবারিক কলহ…

Read More

অলইছড়া কিশোরী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কাটলিছড়ায় এবিভিপির সড়ক অবরোধ

বরাক তরঙ্গ, ২ আগস্ট : মণিপুর মায়ানাগ মেমোরিয়াল আদর্শ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী তথা অলইছড়া গ্রামের কিশোরী হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার কাটলিছড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি ও কাটলিছড়া শাখা। রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাটলিছড়া বাসস্ট্যান্ডে নেতাজি মূর্তির সামনে এই অবরোধ কর্মসূচি…

Read More

হাইলাকান্দি ও আলগাপুর চক্রে সেনসাস-২০২৭-এর এনুমেরেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

বরাক তরঙ্গ, ২ আগস্ট : সেনসাস-২০২৭-এর প্রথম পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত হাইলাকান্দি ও আলগাপুর চক্রের এনুমেরেটর ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছে রবিবার। হাইলাকান্দি সার্কলের প্রশিক্ষণ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ডায়েট), হাইলাকান্দিতে এবং আলগাপুর চক্রের প্রশিক্ষণ আলগাপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উভয় স্থানেই আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের…

Read More

ডালুয়াছড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগে চাঞ্চল্য

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ আগস্ট : করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার রাতাবাড়ী থানার অন্তর্গত ডালুয়াছড়া গ্রামে সপ্তম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমে ঘটনাটি রহস্যজনক মৃত্যু বলে মনে হলেও, পরে মৃতার পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগ দায়ের করায় মামলাটি নতুন মাত্রা পেয়েছে। পরিবারের দাবি, নাবালিকাটি…

Read More

কাছাড়ের কালাইনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৫ সদস্যের আঞ্চলিক কমিটি গঠন

শমীন্দ্র পাল, কাটিগড়াবরাক তরঙ্গ, ২ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাংগঠনিক পরিধি আরও বিস্তৃত করতে কাছাড়ের কালাইনে কালাইন আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যের এই কমিটি অনুমোদিত হয়। কমিটির সভাপতি হিসেবে মানস কান্তি চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রবীর দাসকে দায়িত্ব অর্পণ…

Read More

গোটা দেশ আছে, অথচ উত্তর পূর্ব ভারত বাদ! এ কেমন মানচিত্র? দেখেই ক্ষেপে লাল লাভলিনা

২ আগস্ট : চলতি কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে স্কটল্যান্ডের গ্লাসগোয় এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তবে সেই অনুষ্ঠানেই তৈরি হল বিতর্ক। রেস্তোরাঁয় ব্যবহৃত ন্যাপকিন এবং প্রদর্শিত ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশ বাদ পড়েছে বলে অভিযোগ তুললেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাইন। গ্লাসগোর জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ ‘Mister Singh’s India-The Home of…

Read More

শিলচরে সাউথ অসম নারী উদ্যোক্তাদের নবগঠিত সংগঠনের উদ্বোধন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ আগস্ট : সাউথ অসমের নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত নবগঠিত সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার শিলচরের রাঙ্গিরখাড়ির হোটেল বিভায় অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে এলাকার নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “একসাথে এগিয়ে, নেতৃত্ব”। আয়োজক অনামিকা পুরকায়স্থ, ঋদ্ধি দেব, মীনাক্ষী দাস ও অর্পিতা দেবাশিষ জানান,…

Read More