উত্তরাখণ্ডের নীতি উপত্যকায় মেঘভাঙা বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল একাধিক গাড়ি
১১ আগস্ট : উত্তরাখণ্ডের দুর্গম সীমান্তবর্তী নীতি উপত্যকায় মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। প্রবল জলস্রোতে একাধিক গাড়ি ভেসে যাওয়ার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। আকস্মিক জলস্রোতের তীব্রতায় উপত্যকার একটি সেতুও ভেসে গেছে। ফলে দুর্গম এই সীমান্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রবল বেগে ছুটে আসা…
