ঈদের আনন্দ ম্লান, কাঁঠাল পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদ-উল আজহার দিন সাতসকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত যুবকের মৃত্যু ঘটল। মৃত যুবক মেহেরপুর পাঁচঘরী এলাকার বাসিন্দা আলি আহমদ লস্করের বছর বাইশের ছেলে সবির হোসেন (কাবুলী)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার…
