নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পুকুরে চার চাকার বাহন, মৃত্যু দুইজনের
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে ডুবে গেল চার চাকার একটি বাহন। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন এবং আহত হন এক ব্যক্তি। দুর্ঘটনাটি সংঘটিত হয় জামুগুড়িহাটের কুসুমটোলা এলাকায়। জানা যায়, ML-10-D-4928 নম্বরের গাড়িটি মাজুলি থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর পুকুরে পড়ে যায়।…
