বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বিশ ফুটি মহাদেববাড়ি লেনের বাসিন্দারা সোমবার বিকেলে যুবশক্তি ক্লাবের সম্পাদক জিৎ দাসকে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে জিত দাসকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। একই সঙ্গে বিনয় চক্রবর্তী, প্রবীর সরকার, রসময় দাস, নিলেশ দাস, গোপী রঞ্জন দাস, জগন্নাথ দাস, লক্ষণ দাস, ফুলবাশি দাস ও সঞ্জয় দাস সহ কয়েকজন সমাজসেবীকে গলায় উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা যুবশক্তি ক্লাবের সেবামূলক কাজের জন্য ক্লাব ও সঙ্গে যুক্ত সদস্যদেরকে ভূয়সী প্রশংসা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত দুরবস্থা থাকা সত্ত্বেও যুবশক্তি ক্লাবের স্বেচ্ছাসেবী উদ্যোগে আশ্রম রোড ও আশ-পাশের প্রায় ৫০টির অধিক বেহাল গলিপথ ইট-পাথর দিয়ে মেরামত করা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সহায়তা করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় প্রতিনিধিরা সাধারণত শুধুমাত্র নির্বাচনী সময় উপস্থিত থাকেন এবং পরে কার্যকরভাবে দেখা যায় না, ফলে অনেক রাস্তা এখনও বেহাল অবস্থায় রয়েছে। তাই তারা আগামী শিলচর পৌরনিগম নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডে জিৎ দাসকে প্রার্থী করার ইচ্ছা প্রকাশ করেন এবং জনসাধারণকে উন্নয়নের স্বার্থে সক্রিয় থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা জিৎ দাস বলেন, “আশ্রম রোড ও সংলগ্ন এলাকা শহরের কাছাকাছি হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় যোগাযোগের দিক থেকে পিছিয়ে ছিল। জনগণের অনুরোধে এবং জনসমর্থনে যুবশক্তি ক্লাবের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে এসব গলিপথ সংস্কারে কাজ করেছে। আগামী নির্বাচনে এলাকাবাসী যেন তাদের প্রতিনিধিকে সজাগভাবে নির্বাচন করে, যাতে পরবর্তীতে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হয়।”
অনুষ্ঠানে যুবশক্তি ক্লাবের সভাপতি গোবিন্দ দাস, কোষাধ্যক্ষ রিতেশ দাস, রাহুল দাস, সাইমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যীশু দাস, সুজিত দাস, দেবু দাস, জয়ন্ত দাস সহ প্রায় শতাধিক স্থানীয় পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।



