বরপেটা শহরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

বরাক তরঙ্গ, ১৫ জুন : বরপেটা শহরের গায়নহাটি এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম বিপুল গায়ন। তিনি পেশায় একজন ই-রিকশা চালক ছিলেন। পরিবারের অভিযোগ, একটি সাধারণ বিবাদ বা কথাকাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাৰ্গিচ ওরফে দীপ নামে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ…

Read More

অয়েল ইন্ডিয়ার ঠিকাদারি সংস্থার কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দুলিয়াজানে গ্রেফতার ৪

বরাক তরঙ্গ, ১৫ জুন : অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)-এর অধীনস্থ একটি ঠিকাদারি সংস্থার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ডিব্রুগড় জেলার দুলিয়াজান থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পরিচালিত এক অভিযানে বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত এই চার ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বীর লাচিত সেনার ডিব্রুগড় জেলা সভাপতি রিন্টু…

Read More

আগরতলা-শিলচর এক্সপ্রেসে নবজাতকের আগমন, রেলকর্মী-সহযাত্রীদের ভূয়সী প্রশংসা

রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ১৫ জুন : আগরতলা-শিলচর এক্সপ্রেসে যাত্রাকালীন এক প্রসূতি মহিলার নিরাপদ সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্তের সাক্ষী থাকলেন যাত্রীরা। চলন্ত ট্রেনেই হঠাৎ প্রসব বেদনা শুরু হলে সহযাত্রী ও রেলকর্মীরা দ্রুত তৎপর হয়ে প্রসূতির পাশে দাঁড়ান। সহযাত্রীদের সহযোগিতা এবং রেলকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ট্রেনের মধ্যেই নিরাপদে এক নবজাতকের জন্ম হয়।…

Read More

মাদক পাচারে মহিলাদের ব্যবহার: সমাজের জন্য অশনিসংকেত

বরাক তরঙ্গ, ১৫ জুন, সোমবার,সমাজে মাদকদ্রব্যের বিস্তার আজ এক গভীর সামাজিক ও মানবিক সঙ্কটের রূপ নিয়েছে। যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার পাশাপাশি মাদক ব্যবসা অপরাধচক্রের জন্য বিপুল মুনাফার উৎস হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মাদক পাচারের কাজে বিভিন্ন সম্প্রদায়ের নারী, বিশেষ করে মুসলিম মহিলাদের ব্যবহার করা হচ্ছে এমন খবর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপ্রিয় সত্য, মাদক…

Read More

এনকাউন্টারে খতম সাধু খুনের প্রধান অভিযুক্ত ইজরায়েল

১৫ জুন : পুলিশের এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজ়রায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিল ইজ়রায়েল। রবিবার মাঝরাতে বাঙ্গামারু থানা এলাকায় তাজপুর আন্ডারপাসে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) সঙ্গে এনকাউন্টারে ওই দুষ্কৃতীর মৃত্যু হয়। তার মাথার দাম ছিল এক লক্ষ টাকা। পুলিশ জানায়, গত ৯ জুন, মঙ্গলবার বাঙ্গামারু থানা এলাকার…

Read More

জমিদাতাদের নিয়ে প্রথম উড়ান, ১৭০ কৃষকের স্বপ্নপূরণের ঐতিহাসিক মুহূর্ত

১৫ জুন : বিমানের ভেতরটা কেমন দেখতে, তা এতদিন কল্পনাও করতে পারেননি মিথিলেশ সিং। চোখেমুখে ছিল ভয়, কৌতূহল আর বিস্ময়ের ছাপ। কিন্তু সোমবার সেই অভিজ্ঞতাই হয়ে উঠল তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম প্রতীকী উড়ানে অংশ নিলেন ১৭০ জন কৃষক, আর তাঁদের সঙ্গে ডানা মেলল বহুদিনের স্বপ্নও। সোমবার সকাল ৮টা নাগাদ…

Read More

রামমন্দিরের সিন্দুকে সিঁধ! কোটি কোটি টাকার দান উধাও, এফআইআর ছাড়াই তদন্তে বাড়ছে বিতর্ক

১৫ জুন : ভক্তি ও বিশ্বাসের অন্যতম কেন্দ্র অযোধ্যার নবনির্মিত রামমন্দিরকে ঘিরে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ। গত এক বছরে মন্দিরের সিন্দুক ও দানবাক্স থেকে কোটি কোটি টাকা এবং মূল্যবান সামগ্রী আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগের গুরুত্ব সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের না হওয়ায় তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন…

Read More

স্বাধীনতার পর প্রথমবার স্লোভাকিয়ার মাটিতে ভারতের প্রধানমন্ত্রী

১৫ জুন : ইউরোপ সফরের দ্বিতীয় পর্যায়ে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯৩ সালে স্লোভাকিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর, এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে পা রাখলেন। সেখানে মোদিকে যেভাবে অভ্যর্থনা জানানো হলো, তা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বের এক অনন্য বহিঃপ্রকাশ। স্লোভাকিয়ার (Slovakia) বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার নিজে উপস্থিত থেকে…

Read More

লায়লাপুরে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার, আটক ট্রাকচালক

বরাক তরঙ্গ, ১৫ জুন : কাছাড় পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযানে অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি ছয় চাকার ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ট্রাকচালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্ত এবং আবগারি বিভাগের ইনচার্জ মনোজ…

Read More

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, শিলচরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৫ জুন : ঘুষ গ্রহণের সময় সিবিআইয়ের হাতে হাতেনাতে ধরা পড়লেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফ রেলওয়ে) এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। অভিযুক্ত কুন্তল চৌধুরীকে শনিবার শিলচরে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক ঠিকাদারের প্রায় ২০ লক্ষ টাকার বকেয়া বিল অনুমোদনের বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন কুন্তল চৌধুরী। অভিযোগ,…

Read More