শেষ ষোলোতে পৌঁছেছে নরওয়ে

Spread the news

৩০ জুন : আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।

৮৫ মিনিট পর্যন্ত দুই দলই ১-১ সমতায় থাকলেও ৮৬ মিনিটে এই বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করে নরওয়ের মুখে হাসি এনেছেন হালান্ড। লিওনেল মেসির পর হালান্ড এখন চলতি বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এ নুসা।

বিরতির পর ১-০ গোলে পিছিয়ে পড়া আইভরি কোস্ট আক্রমণে ধার বাড়ায়। বিশেষ করে আমাদ দিয়ালো বদলি হিসেবে নামার পর বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে আফ্রিকান দলটি। ৫৪ মিনিটে পরিষ্কার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। কিন্তু শেষ পর্যন্ত দিয়ালোর ব্যক্তিগত নৈপুণ্যেই ম্যাচে ফেরে আইভরি কোস্ট। ৭৪ মিনিটের মাথায় বক্সে ঢুকে বেশ কয়েকজনকে কাটিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম সুন্দর গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দিয়ালো। এর আগে গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে গোল হজম করা থেকেও বাঁচিয়েছিলেন তিনি। ৮৬ মিনিটে গোল করে নরওয়েকে শেষ ষোলয় নিয়ে যান হালান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *