বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল সোনাবাড়িঘাট এফসি। বৃহস্পতিবার ফেরিঘাট সংলগ্ন মাঠে টাইবরেকারে ৬-৫ গোলে তারা পরাজিত করে প্যানথার ক্লাব বাদ্রীপারকে। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। ম্যাচের ৯ মিনিটে সোনাবাড়িঘাট এফসির সুইন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। তবে বেশি সময় লিড তাখতে পারেনি সোনাবাড়িঘাট। ২১ মিনিটে বাদ্রীপারের আওলাদ চৌধুরী দুর্দান্ত একটি গোল করে দলকে সমতায় ফেরান। ১-১ গোলেই প্রথমার্ধ্বের বলযুদ্ধ সমাপ্ত হয়। দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই দুই দলের লড়াই জমে উঠে। আক্রমণে এগিয়ে ছিল সোনাবাড়িঘাট এফসি। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের সংখ্যা বাড়াতে ব্যর্থ হয়। অবশেষে নির্ধারিত সময়ে কোন দলই জয়সূচক গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে সোনাবাড়িঘাট।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুইন। তাঁর হাতে ট্রফি তোলে দেন ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন ও প্রাক্তন গ্রুপ সদস্য রাজিম উদ্দিন। ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া, টিটু লস্কর, রাকিব হোসেন বড়ভূইয়া ও আনসার মিয়া। শুক্রবার খেলবে চেংদোয়ার বিসি বনাম ধনেহরি এফসি।




