সোনাবাড়িঘাটে সেমিতে লালপানি

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালের দল হিসেবে স্থান করে নিল টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি। সোমবার ফেরিঘাট সংলগ্ন মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে তারা ৫-১ গোলে পরাজিত করে আনোয়ারপার রয়েলটাইগার ক্লাব রূপাইবালিকে। ম্যাচে হ্যাটট্রিক সহ চারটি গোল করেন নোমিয়া। তিনি গোল করেন ৩৫, ৩৯, ৪৭ ও ৪৮ মিনিটে। পোনা ৪০ মিনিটে গোল করেন। রূপাইবালির একমাত্র গোলটি করেন নন্দন কুমাট ৪৫ মিনিটে। ম্যাচের প্রথামার্ধ্ব গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধ্বে লালপানি একের পর গোল করে দলকে সেমিফাইনালে নিয়ে যায়।

এ দিন সেরা খেলোয়াড় নির্বাচন হন নেমিয়া। তাঁর হাতে পুরস্কার তুলে দেন নিয়াইরগ্রাম-বাগপুর জিপির গ্রুপ সদস্য রিজন আহমদ লস্কর ও রাজিম উদ্দিন। ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া, নুংশিতম্বী সিংহ ও আবুল হাসান লস্কর। আগামীকাল প্রথম রাউন্ডের শেষখেলায় মুখোমুখি হবে কর্কট এফসি ও স্টার এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *