বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডে পৌঁছল শিলচর চেংদোয়ার বিসি। শুক্রবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা ধনেহরি এফসি-কে ১-০গোলে হারায়। খেলায় জয়সূচক গোলটি করেন ৪০ মিনিটে চোংদোয়ারের কালিয়া। খেলার শুরু থেকেই দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধ্বে কোনও দলই গোল করতে পারেনি। গোল শূন্য দ্বিতীয়ার্ধ্ব শুরু হয়। দুই দল জয়ের লক্ষ্যে আক্রমণ-প্রতিআক্রমণ দেখা যায়। এরমধ্যেই একটি চমৎকার গোল চেংদোয়ারের খাতায় যোগ করেন কালিয়া। এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে ধনেহরি। দু’টি সুবর্ণ সুযোগ পেলেও চেংদোয়ারের জালে বল পৌঁছাতে পারেনি। অবশেষে ১-০ গোলে মাঠ ছাড়ে ধনেহরি এফসি।
ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান কালিয়া। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের কোষাধ্যক্ষ আনসার মিয়া ও রাজিম উদ্দিন। এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া, সন্ধিয়া বাল্মিকী, নুংশিতম্বি সিংহ ও আনসার মিয়া।



