সোনাবাড়িঘাটে কোয়ার্টার ফাইনালে কর্কট

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের শেষ দল হিসেবে স্থান করে নিল কর্কট এফসি। মঙ্গলবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা টাইব্রেকারে পরাজিত করে খালপারের স্টার এফসি-কে। ম্যাচের নির্ধারিত সময়ে কোনও দল গোল করতে না পারায় টাইব্রেকারে খেলা মিমাংসা হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোলরক্ষক সাহাআলম লস্কর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি জামাল উদ্দিন লস্কর ও রাজিম উদ্দিন লস্কর। বুধবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মারিয়া এফসি-কেজিএন উত্তর কৃষ্ণপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *