আত্মঘাতী গোলে জয় হাতছাড়া মিশরের

১৬ জুন : শুরুতেই এগিয়ে গিয়ে শক্তিশালী বেলজিয়ামকে চাপে ফেলে দিয়েছিল মিশর। তবে দ্বিতীয়ার্ধে রোমেলু লুকাকুর মাঠে নামার পর ম্যাচের গতিপথ বদলে যায়। শেষ পর্যন্ত একটি আত্মঘাতী গোলের কারণে জয় থেকে বঞ্চিত হয় মোহাম্মদ সালাহর দল। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেলজিয়াম ও মিশর ১-১ গোলে ড্র করেছে।কাগজে-কলমে বেলজিয়ামকে ফেভারিট ধরা হলেও মাঠের লড়াইয়ে দুই…

Read More

বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে, স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকাল আফ্রিকার নবাগতরা

১৫ জুন : বিশ্ব ফুটবলের মানচিত্রে ছোট্ট এক দেশ কেপ ভার্দে। পাঁচ লক্ষেরও কম জনসংখ্যার এই আফ্রিকান দ্বীপরাষ্ট্রের জন্য বিশ্বকাপে অংশগ্রহণই ছিল এক রূপকথার মতো সাফল্য। তবে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই আরও বড় চমক দেখিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল দলটি। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে কেপ ভার্দে। গোল উৎসবের প্রত্যাশা…

Read More

বিশ্বকাপে তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

১৫ জুন : ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। মেক্সিকোর মন্টেরির ঐতিহ্যবাহী এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ইউরোপের শক্তিশালী দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। তারই ফল মেলে সপ্তম মিনিটে। তিউনিসিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ইয়াসিন…

Read More

দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের সূচনা আইভরি কোস্টের

১৫ জুন: প্রায় দুই বছর ধরে চলা ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজেয় যাত্রার ইতি টানলেন আমাদ দিয়ালো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ উইঙ্গারের শেষ মুহূর্তের গোলে ১২ বছর পর বিশ্বকাপে ফেরা আইভরি কোস্ট নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে স্মরণীয় জয় তুলে নিয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে পরাজিত করে আইভরি কোস্ট। ম্যাচের নির্ধারিত সময়ের…

Read More

শেষ মুহূর্তের লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মূল্যবান ড্র জাপানের

১৫ জুন : বিশ্বকাপে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানো যেন অভ্যাসে পরিণত করেছে জাপান। কানাডা ও কাতারের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর এবারও ম্যাচের শেষ দিকে গোল করে মূল্যবান এক পয়েন্ট আদায় করেছে এশিয়ার পরাশক্তি দলটি। বিশ্বকাপের এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস স্টেডিয়ামে…

Read More

বিশ্বকাপ অভিষেকে ইতিহাস গড়েও জার্মানির গোলবন্যায় ভেসে গেল কুরাসাও

১৪ জুন : বিশ্বকাপের অভিষেক ম্যাচে মাত্র ২১ মিনিটেই গোল করে ইতিহাস গড়েছিল কুরাসাও। ছোট্ট দ্বীপরাষ্ট্রটির সেই ঐতিহাসিক মুহূর্তে ধারাভাষ্যকার ইয়ান ডার্ক মন্তব্য করেছিলেন, “হিউস্টনে ইতিহাস সৃষ্টি হয়েছে। মাত্র এক লাখের কিছু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি ফুটবলপ্রেমীকে বিস্মিত করেছে।” তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জার্মানির আক্রমণাত্মক ফুটবলের সামনে শেষ পর্যন্ত ৭-১ গোলের…

Read More

ক্যাস্প্রোর গোলে পঞ্চায়েত কাপ দখল অঞ্জুমা এন্টারপ্রাইজের

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ জুন : ভগাবাজরের পঞ্চায়েত কাপের শিরোপা অর্জন করল আঞ্জুমা এন্টারপ্রাইজ। শ্বাসরুদ্ধকর ফাইনাং ম্যাচে ১-০ গোলে বাপ্পন এফসি-কে পরাজিত করে খেতাব দখল করে। রবিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে এক রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করলেন দর্শকরা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের ২৫ মিনিটে ক্যাস্প্রো জোয়ালা গোল করে এগিয়ে যায় আঞ্জুমা এন্টারপ্রাইজ।…

Read More

ম্যাকগিনের গোলে বিশ্বকাপে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়, ৩৬ বছরের অপেক্ষার অবসান

১৪ জুন : জন ম্যাকগিনের একমাত্র গোলে বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বমঞ্চে স্মরণীয় প্রত্যাবর্তন করেছে স্কটিশরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম জয় পেয়েই নকআউট পর্বের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দলটি। রবিবার সকালে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর ম্যাচে শুরু থেকেই…

Read More

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-১ ড্র

১৪ জুন : বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করতে বাধ্য হল সেলেসাওরা। দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিলকে চাপে রেখে ম্যাচের বড় সময় নিয়ন্ত্রণ করেছে মরক্কো, এমনকি শেষ পর্যন্ত জয়ও ছিনিয়ে নিতে পারত আফ্রিকার প্রতিনিধিরা রবিবারের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়…

Read More

সুইৎজারল্যান্ড-কাতার ম্যাচ ড্র

১৪ জুন : বিশ্বকাপের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া করল সুইৎজারল্যান্ড। শনিবার গ্রুপ ‘বি’-এর ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় গোলে সুইসদের ১-১ ব্যবধানে রুখে দেয় কাতার। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। এরপর পুরো ম্যাচজুড়েই সেই লিড ধরে রাখার চেষ্টা চালায় গ্রানিত জাকার দল। অন্যদিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে…

Read More