সোনাইয়ে সহজ জয় বেরাবাক এফসির

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুলাই : সোনাইয়ে বসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে সহজ জয় পেলো বেরাবাক এফসি। তারা ৩-০ গোলে পরাজিত করেছে লায়লাপুরের দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পল্লী উন্নয়ন এফসি-কে। দলের হয়ে জোড়া গোল করেন রাঙ্কুম মার। তিনি ২১ ও ৫০ মিনিটে গোল করেন। অপর গোলটি ৫৯ মিনিটে করেন আদিত্য সিংহ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাঙ্কুম হামার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মঞ্জুর হোসেন লস্কর।

অন্যদিকে, পল্লী উন্নয়ন এফসির লাদেন আহমদকে ‘প্রমিসিং প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে সম্মানিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আব্দুল জলিল। ম্যাচ পরিচালনা করেন শহিদ চৌধুরী, আবু আব্বাস লস্কর, রকিব হোসেন বড়ভূইয়া ও হোসেন আহমদ বড়ভূইয়া। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রবিবার কোনোও ম্যাচ অনুষ্ঠিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *