পেনাল্টি গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

Spread the news

৫ জুলাই : দৃঢ় রক্ষণ গড়ে তুলে দীর্ঘ সময় ফ্রান্সকে আটকে রেখেছিল প্যারাগুয়ে। ৬০ মিনিট পর্যন্ত কিলিয়ান এমবাপেদের কোনো সুযোগই কাজে লাগাতে দেয়নি লাতিন আমেরিকার দলটি। তবে নিজেদের বক্সের ভেতরে করা একটি ফাউলই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। সেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় প্যারাগুয়ের।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ের ৭০তম মিনিটে স্পট-কিক থেকে একমাত্র গোলটি করেন এমবাপে। চলমান আসরে এটি তার সপ্তম গোল। এই জয়ে শেষ আটে জায়গা করে নেয় ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *