বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার ইতি, তবু লড়াকু পারফরম্যান্সে ফুটবল বিশ্বে প্রশংসিত

৪ জুলাই : বিশ্বকাপে স্বপ্নযাত্রার ইতি টানল কেপ ভার্দে। শেষ ষোলোয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও দুর্দান্ত লড়াকু মানসিকতা ও সাহসী ফুটবলে ফুটবলপ্রেমীদের মন জয় করেছে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। শনিবার ভোরে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে খেলতে বাধ্য করে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ১১১ মিনিটে…

Read More

নজির গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর

৪ জুলাই : পঞ্চম শটের প্রয়োজন পড়ল না। টাই-ব্রেকারে চার নম্বরে আসা আবদেল মাগিদ শট জালে জড়াতেই নির্ধারিত হল ম্যাচের ভাগ্য। ‘রাউন্ড অব ৩২’এ টানটান উত্তেজনার মধ্যে টাই-ব্রেকারে অস্ট্রেলিয়াকে হারাল মিশর। সেইসঙ্গে নজির গড়ে এই প্রথম বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল তারা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১ ছিল স্কোর। স্নায়ুর চাপ সামলে টাই-ব্রেকারে ৪-২…

Read More

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

৩ জুলাই : একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি আলজেরিয়া। সেই ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে দুই অর্ধে দুটি গোল করে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। শুক্রবার সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন বিল এমবোলো ও দান এনদোয়ে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। এরই ধারাবাহিকতায়…

Read More

রোনালদোর গোলে সমতা, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

৩ জুলাই : টরেন্টো স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ স্পেন। প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ইভান…

Read More

শেষ ষোলোয় স্পেন, দাপুটে জয়

৩ জুলাই : দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে স্পেন। বৃহস্পতিবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল কোচ লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের জয়ের নায়ক মিকেল ওয়ারজাবাল। তিনি জোড়া গোল করে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেন। অপর গোলটি করেন পেদ্রো পোরো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে…

Read More

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আলোচনা বাকসের

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে কাছাড় জেলা সভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঘরোয়া এই আলোচনায় দিনটির তাৎপর্য সহ ক্রীড়া সাংবাদিকতার অতীত ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অনির্বাণজ্যোতি গুপ্ত, সহসভাপতি দেবাশিস…

Read More

মহিলা ক্রিকেট : ১৬ সদস্যের দল ঘোষণা শিলচর ডিএসএ-র

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : আগামী ৫ থেকে ১২ জুলাই হাইলাকান্দিতে অনুষ্ঠিত হতে চলা আন্তঃজেলা অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট প্রতিযোগিতার জন্য শিলচর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসএ-র ক্রিকেট সম্পাদক নিরঞ্জন দাস আনুষ্ঠানিকভাবে দলের তালিকা প্রকাশ করেন। দলের নেতৃত্বে থাকছেন বিশ্বপ্রভা চন্দা। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ঝিনা দাসকে।…

Read More

শিলচর ডিএসএ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রয়াত তুলসীদাস বণিক কনফারেন্স হলে স্থানীয় ক্রীড়া সাংবাদিকদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।ডিএসএ কর্তৃক বার্ষিক উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের খেলাধুলার প্রচার ও সংবাদ পরিবেশনে ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা জানানো হয়। অনুষ্ঠাননায় বক্তারা…

Read More

পূর্ব সোনাই এম টিমের দুর্দান্ত জয়

বরাক তরঙ্গ, ২ জুলাই : এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচে এমসিডি কলেজ, সোনাইকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল পূর্ব সোনাই এম টিম। ম্যাচের ২৮ মিনিটে ওয়াশিম আহমদের গোলে এগিয়ে যায় এমসিডি কলেজ। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পূর্ব সোনাই এম টিম। ৪৬ মিনিটে রুহিত আলম সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান। এরপর ৫৭ মিনিটে…

Read More

১০ জন নিয়ে খেলেও শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

২ জুলাই : বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের আরও এক ধাপ কাছে পৌঁছেছে স্বাগতিকদের অন্যতম দলটি। পুরো দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলেও দারুণ লড়াই করে জয় তুলে নিয়েছে যক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪৫ মিনিটে ফলারিন…

Read More