ভারতে বিনামূল্যে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, কী ভাবে

Spread the news

৪ জুন : শুরু হচ্ছে FIFA World Cup 2026। এই প্রথমবার বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ নিচ্ছে। ১০০টিও বেশি ম্যাচ খেলা হবে এ বার বিশ্বকাপে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা বিশ্বকাপ দেখা নিয়ে সম্প্রতি সংশয় কেটেছে ভারতীয়দের। Zee-তে দেখানো হবে ম্যাচ। টিভি ও অনলাইন দুটো জায়গাতেই ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্বাভাবিকভাবে বিশ্বকাপ দেখতে বেশ মোটা টাকা খরচও করতে হবে। তবে কিছু উপায় আছে, যেটা ব্যবহার করে আপনারা বিনামূল্যে বিশ্বকাপ দেখতে পারেন।

এটার জন্য সবচেয়ে সহজ হচ্ছে মোবাইল রিচার্জ। Jio, Airtel, Vi-র মতো সংস্থা মোবাইল রিচার্জের সঙ্গে বিভিন্ন OTT প্যাকের সাবস্ক্রিপশন দেন। সেখানে থাকে Zee5 অ্যাপও। জিও-তে যেমন জিও টিভিতে পাওয়া যায়। ফলে আপনি আপনার মোবাইল অপারেটর অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন।

এরসঙ্গে রয়েছে Jio Fiber, Jio Airfiber, Airtel Xtreme-এর বান্ডল প্যাক। এখানে আপনি OTT প্ল্যানসহ রিচার্জগুলো করলে সেখানেও Zee5 দেখতে পাবেন। যেমন Jio Airfiber-এ ৫৯৯ টাকার রিচার্জে Hotstar, Zee5, Sony Liv-এর মতো একাধিক অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। একই ছবি Airtel-এর ক্ষেত্রেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *