মাতৃভূমি কাপ : জয়ী ইন্ডিয়ান এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের দ্বিতীয় খেলায় ‘এ’ গ্রুপ থেকে জয়ী হলো ইণ্ডিয়ান এফ.সি। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ এএসএসএবি কর্কট দলকে  ২-১ গোলে পরাস্ত করে অনায়াসে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে। 

এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান এফসি। খেলার ৫ মিনিটের মাথায় বিয়াক্কিমা ও ৩১ মিনিটে জেমস ইন্ডিয়ান এফসি-র হয়ে চমৎকার গোল করেন। দ্বিতীয়ার্ধের খেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এএসএসএবি কর্কট। ম্যাচের ৫১ মিনিটে হোসিয়া এএসএসএবি দলের হয়ে একমাত্র গোল করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে ময়দান ছাড়ে ইণ্ডিয়ান এফসি।

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইন্ডিয়ান এফসি দলের খেলোয়াড় জেমস্। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিদ্বয় রাজনগর-খুলিছড়া ও সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যথাক্রমে টিটু লস্কর ও জাবির লস্কর। মঙ্গলবার ‘এ’ গ্রুপ থেকে প্রথম রাউণ্ডের তৃতীয় খেলায় লোকনাথপুর এফ.সি এবং আইয়ান এফসি পরষ্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *