মেঘালয়ের রাজাবালা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২, আহত ২

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলার রাজাবালা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আরও দুই জন আহত হয়েছেন। আগুনে একটি বসতবাড়ি ও সংলগ্ন দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের নাম রজনীকান্ত ভৌমিক ও কমলা কান্ত ভৌমিক। আহতদের মধ্যে রয়েছেন তাঁদের মেয়ে ও নাতি।…

Read More

জাতীয় সড়ক সংস্কার সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরাজুড়ে কংগ্রেসের অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : জাতীয় সড়কের বেহাল দশা, নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরার বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে কংগ্রেস। খোয়াই-ধলাবিল জাতীয় সড়কে ‘রাস্তা রোকো’ কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে, ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর-ধর্মনগর ও কৈলাসহর-কুমারঘাট সংযোগকারী ২০৮ নম্বর…

Read More

দিল্লির আন্দোলনের সমর্থনে আইজলে ছাত্র-যুবদের বিক্ষোভ, সোনম ওয়াংচুকের পাশে থাকার অঙ্গীকার

বরাক তরঙ্গ, ২২ জুলাই : দিল্লিতে চলমান আন্দোলন ঘিরে অনিশ্চয়তা এবং পুলিশের বর্বরতার অভিযোগের আবহে বুধবার মিজোরামের আইজলের ভানাপা হলের বাইরে হাজার হাজার ছাত্র-যুব সমবেত হয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং বৃহত্তর আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। সরকারি অনুমতি অনুযায়ী, এই বিক্ষোভের নেতৃত্ব দেয় “ইয়ুথ অব মিজোরাম”। কোনও প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বা নাগরিক সমাজের সংগঠনের প্রত্যক্ষ…

Read More

জাতীয় সড়কের বেহাল দশা, আটকে গেল মন্ত্রীর গাড়ি

বরাক তরঙ্গ, ২১ জুলাই : দীর্ঘদিনের অব্যবস্থাপনার জেরে খোয়াই–আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের প্রকাশ্যে এল। মঙ্গলবার সুবলসিং পাহাড় এলাকায় কাদায় আটকে পড়ে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি। শেষ পর্যন্ত তাঁর দেহরক্ষীদের চেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল কাদা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে প্রায় দুই ঘণ্টা…

Read More

মণিপুরের তামেংলংয়ে ভূমিধস, যান চলাচলে বাধা

বরাক তরঙ্গ, ২০ জুলাই : মণিপুরের তামেংলং জেলার আওয়াংখুল খুনৌ ও শান্তি খুনৌ এলাকার মধ্যবর্তী সড়কে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে একটি ট্রাক রাস্তার মধ্যে আটকে পড়ে এবং ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিধসের কারণে রাস্তার বিস্তীর্ণ অংশ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রশাসন…

Read More

নাগাল্যান্ডে ভারী বৃষ্টিতে বিপর্যয়, ধসে বন্ধ জাতীয় সড়ক-২, তিজু নদীর বন্যায় ভেসে গেল ধানক্ষেত

বরাক তরঙ্গ, ২০ জুলাই : নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মোকোকচুং জেলায় চুচুইমলাং ও উঙ্গের গ্রামের মধ্যবর্তী জাতীয় সড়ক-২-এর একটি বড় অংশ ধসে পড়ায় ওই পথে সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। অন্যদিকে, ফেক জেলায় তিজু নদীর জল বিপদসীমার ওপর…

Read More

দুর্ঘটনায় হিন্দি শিক্ষিকার অকাল মৃত্যু

বরাক তরঙ্গ, ২০ জুলাই : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা প্রাণ হারালেন। রবিবার রাতে এ দুর্ঘটনায় সরকারি মুআলথুয়াম নর্থ হাইস্কুলের হিন্দি শিক্ষিকা জোমুয়ানসাঙ্গি (৪৫) মৃত্যু ঘটে। তিনি স্বামী লালরোতলুয়াঙ্গা হ্নামতের স্ত্রী। রাত প্রায় ৮টার দিকে লুংলেই জেলার মাউসেন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় তাঁর স্বামী লালরোতলুয়াঙ্গা হ্নামতে এবং তাঁদের দুই সন্তান অল্প আঘাত পেয়েছেন বলে…

Read More

রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের রহস্যমৃত্যু, অফিস কক্ষ থেকে উদ্ধার দেহ

বরাক তরঙ্গ, ২০ জুলাই : ত্রিপুরার রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার পুলিশ সদর দফতরে তাঁর নিজস্ব অফিস কক্ষ থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট…

Read More

ভুয়ো আধারে ভারতে বসবাস, ধর্মনগরে বাংলাদেশি মহিলা ও স্থানীয় যুবক গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ভুয়ো আধার কার্ডের মাধ্যমে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলাকে এবং তাঁকে আশ্রয় ও সহযোগিতা করার অভিযোগে এক স্থানীয় যুবককে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তর ত্রিপুরার সীমান্তবর্তী ধর্মনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাল পরিচয়পত্র তৈরির সঙ্গে কোনও সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা…

Read More

নাগাল্যান্ডের মোন জেলায় ভয়াবহ ভূমিধসে নিহত ৪, জীবিত উদ্ধার এক শিশু

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : রবিবার ভোররাত থেকে টানা প্রবল বৃষ্টির জেরে নাগাল্যান্ডের মোন জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত প্রায় ১টার সময় মোন শহরে আসাম রাইফেলস ক্যাম্পের ঠিক নিচের এলাকায় এই…

Read More