বরাক তরঙ্গ, ২৩ জুলাই : মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলার রাজাবালা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আরও দুই জন আহত হয়েছেন। আগুনে একটি বসতবাড়ি ও সংলগ্ন দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের নাম রজনীকান্ত ভৌমিক ও কমলা কান্ত ভৌমিক। আহতদের মধ্যে রয়েছেন তাঁদের মেয়ে ও নাতি। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে ভৌমিক পরিবারের বাড়ি এবং বাড়ির সঙ্গে লাগোয়া দু’টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
পশ্চিম গারো হিলস জেলার পুলিশ সুপার আব্রাহাম টি. সাংমা জানিয়েছেন, ঘটনার সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



