আসাম রাইফেলস ও গ্রামবাসীর মুখোমুখি অবস্থান, পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক

বরাক তরঙ্গ, ৭ জুন : মণিপুরের উখরুলের ফিঞ্চ কর্নারে আসাম রাইফেলসের জওয়ান এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থানের ঘটনা সামনে এসেছে। ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্যে দেখা গেছে, জ্বলন্ত ব্যারিকেড, ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ এবং বিপুল নিরাপত্তা বাহিনীর মোতায়েনের মধ্যেও গ্রামবাসী, বিশেষ করে মহিলারা, নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় এক…

Read More

ত্রিপুরায় উদ্ধার ৩৫ লক্ষ টাকার সোনা ও ২৫টি মোবাইল ফোন, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

বরাক তরঙ্গ, ৭ জুন : ত্রিপুরা পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং ২৫টি মোবাইল ফোন, যা পরবর্তীতে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার জানান, পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে নেমে পুলিশ…

Read More

রাঙ্গাউটিতে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, পলাতকপাচারকারীরা

বরাক তরঙ্গ, ৬ জুন : উত্তর ত্রিপুরার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত রাঙ্গাউটি এলাকায় ইরানি থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। অভিযানে একটি ইলেকট্রিক রিকশা ও একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। পুলিশ…

Read More

তুইসই জলপ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, ডুবে মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ৬ জুন: উত্তর ত্রিপুরার কমলপুর মহকুমার সাইকাবাড়ি এলাকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র তুইসই জলপ্রপাতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন ১৯ বছর বয়সী যুবক অনন্ত সিং। জলে তলিয়ে যাওয়ার ঘটনায় অকালেই নিভে গেল এক তরতাজা প্রাণ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়স্বজন এবং সমগ্র এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে…

Read More

মর্মান্তিক ঘটনা: সৎমায়ের বিরুদ্ধে শিশুহত্যার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

বরাক তরঙ্গ, ৬ জুন : মণিপুরের চুড়াচাঁদপুর জেলার লামকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক অল্পবয়সি শিশুর মৃত্যুর ঘটনায় তার ১৯ বছর বয়সী সৎমায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন এলাকায় একটি শেষকৃত্য অনুষ্ঠান চলছিল। সেই সময় বাড়িতে সৎমা ও তার…

Read More

বিশ্ব পরিবেশ দিবসে কদমতলা ব্লকে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার, বৃক্ষরোপণ ও মহিলাদের মধ্যে স্যানিটারি কিট বিতরণ

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের বার্তা নিয়ে উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ব্লকের অন্তর্গত ১৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একযোগে অনুষ্ঠিত বিশেষ গ্রাম সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারী স্বাস্থ্য সচেতনতা উদ্যোগে ব্যাপক সাড়া মেলে। এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়…

Read More

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, আগামী বছর চালু হবে স্মার্ট ফেন্সিং প্রকল্প: অমিত শাহ

বরাক তরঙ্গ, ৫ জুন: ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ১১৯ কিলোমিটার এলাকায় নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে আগামী বছর থেকে স্মার্ট বর্ডার ফেন্সিংয়ের পাইলট প্রকল্প চালু করা হবে বলে ঘোষণা করেছেন অমিত শাহ। শুক্রবার ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া…

Read More

জিরিবামে ৪৭ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১

বরাক তরঙ্গ, ৫ জুন : মণিপুরের জিরিবাম জেলায় মাদক পাচারবিরোধী যৌথ অভিযানে প্রায় ৪৭ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সিআরপিএফ এবং আইআরবি-র যৌথ অভিযানে এই সাফল্য আসে। গোপন তথ্যের ভিত্তিতে জেলার মধ্যে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার লেইঙ্গাংপোকপি এলাকা থেকে বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়।…

Read More

মণিপুরে ভোররাতে হামলা, নিহত ৩ কুকি

বরাক তরঙ্গ, ৫ জুন : মণিপুরের কাংপোকপি জেলার লইবোল খুল্লেন গ্রামে বৃহস্পতিবার শেষরাতে সংঘটিত এক হামলায় গ্রামপ্রধানসহ তিন কুকি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, সকাল প্রায় ৪টার দিকে গ্রামটিতে হামলা চালানো হয়। এই ঘটনায় সাইতু-গামফাজোল মহকুমা এলাকায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে লেটখোংগাম হাওকিপ (গ্রামপ্রধান),…

Read More

ধর্মনগর কলামন্ডলের সাংস্কৃতিক আসরে শিলচরের সম্মিলিত লোকমঞ্চের মাতানো পরিবেশনা

বরাক তরঙ্গ, ৫ জুন : ধর্মনগর কলামন্ডলের ৪০তম সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের ঐতিহ্যবাহী সম্মিলিত লোকমঞ্চের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। লোকসঙ্গীত ও ধারাভাষ্যের সমন্বয়ে সাজানো পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শেষ পর্বের ধামাইল পরিবেশনা। ধামাইলের সুর বেজে উঠতেই দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অনেকেই…

Read More