প্রবল বৃষ্টিতে মিজোরামে একাধিক স্থানে ধস, ব্যাহত ৩০৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল

Spread the news

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টির জেরে অসম-মিজোরাম সীমান্তবর্তী মিজোরামের ভাইরেংটি ও কলাসিব জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, পণ্যবাহী গাড়ির চালকসহ সাধারণ যাত্রীরা। শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টির কারণে ৩০৬ নম্বর জাতীয় সড়কের সিমলং এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তার উপর এসে পড়ে। একইভাবে কলাসিব জেলার রেনতেকন এলাকাতেও পাহাড়ধসের খবর পাওয়া গেছে। নতুন করে সিমলং এলাকায় ধস নামায় ৩০৬ নম্বর জাতীয় সড়কে ফের আতঙ্ক তৈরি হয়েছে।

পরিস্থিতির কারণে পাহাড়ি পথে চলাচলকারী যানবাহনের চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া ও সড়কের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ পথে যাতায়াত না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *