জলসঙ্কট মোকাবিলায় আসাম রাইফেলসের ‘ওয়াটার রিজার্ভার’ বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : মণিপুরের তামেংলং জেলায় দীর্ঘদিনের জলসঙ্কট মোকাবিলায় নিউ কাইফুন্ডাই, টি মোটবুং এবং ওইনামলং গ্রামে ‘ওয়াটার রিজার্ভার’ বিতরণ করল আসাম রাইফেলস। স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং জনকল্যাণে সহায়তার লক্ষ্যে ‘অপারেশন সদ্ভাবনা’র আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে বিতরণ করা ‘ওয়াটার রিজার্ভার’ গুলিতে স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় জল সংরক্ষণ করতে পারবেন। এর ফলে শুষ্ক মৌসুমে জলাভাবের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট গ্রামের বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। আসাম রাইফেলসের এই উদ্যোগে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় মানুষের দীর্ঘদিনের জলসঙ্কটের কথা বিবেচনা করে নেওয়া এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপকে তাঁরা স্বাগত জানান।

উল্লেখ্য, আসাম রাইফেলস নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সমাজ উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা লাঘবের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও মৌলিক পরিষেবার ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *