বিষাক্ত পানীয় জল নিয়ে আতঙ্ক কাটছে না ইন্দোরে, বাড়ছে মৃতের সংখ্যা

২২ জানুয়ারি : দেশের ‘সবচেয়ে পরিচ্ছন্ন’ শহরের তকমা পাওয়ার পরেই বিষাক্ত পানীয় জলের কেলেঙ্কারি ফাঁস। চলতি বছরে জানুয়ারি মাসেও মৃত্যুমিছিল জারি। ফের বিষাক্ত পানীয় জল খেয়ে ইন্দোরে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই শহরে মোট ২৫ জনের মৃত্যু হল বিষাক্ত পানীয় জল খেয়ে। হিমানি পেশায় ই-রিক্সা চালক ছিলেন। পরিবারে একাই তিনি উপার্জন করতেন। তাঁর…

Read More

পুরীর মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আটক এক সন্দেহভাজন

২১ জানুয়ারি : পুরীর জগন্নাথ মন্দিরে বোমা মারার হুমকি। মন্দিরে হামলার হুমকি দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে বলে খবর। এই খবর প্রকাশ হতেই পুরীর জগন্নাথ মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে মোতায়েন করা হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছোয় এটিএস (সন্ত্রাস দমন বাহিনী), বম্ব ডিজপোজল স্কোয়াড। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে। তদন্তে নেমে পুলিশ ও সাইবার…

Read More

ভারত ভেনেজুয়েলা হবে না, দৃঢ় সংকল্প বায়ুসেনা প্রধানের

২১ জানুয়ারি : বিশ্বজুড়ে অশান্তির বাড়বাড়ন্ত। ক্ষমতার ভরকেন্দ্র বদলে যাচ্ছে প্রত্যেকদিন। এই পরিস্থিতিতে কোনও দেশের শক্তি নির্ভর করবে সেই দেশের সেনার যুদ্ধ করার ক্ষমতার উপর। বুধবার একথা মনে করিয়ে দিলেন দেশের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে বায়ুসেনা প্রধান বলেন, ‘আজ বিশ্বের পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি, কোনও দেশের সেনার শক্তি-ই…

Read More

‘মাদার অফ অল ডিল’, মুক্ত বাণিজ্য চুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন

২১ জানুয়ারি : ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে একটি বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির স্বাক্ষরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। এটি উভয় অর্থনীতির জন্য বিগত কয়েক বছরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অগ্রগতি হতে পারে। মঙ্গলবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। মঙ্গলবার দাভোসে বক্তৃতা রাখতে গিয়ে উরসুলা বলেন, “এখনও অনেক…

Read More

নীতিন আমারও বস, আমি একজন কর্মী : প্রধানমন্ত্রী

২০ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টির মতো রেজিমেন্টেড দলে সভাপতিই শেষ কথা। তিনিই দলের সর্বেসর্বা। মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হন নীতিন নবীন। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদি নিজেই। সেখানেই তিনি জানান, তাঁকেও নীতিন নবীনের নির্দেশ মতোই কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন…

Read More

লিভ-ইন সম্পর্ক ভারতে ‘সাংস্কৃতিক ধাক্কা’ : মাদ্রাজ হাইকোর্ট

২০ জানুয়ারি : সমাজ আধুনিক হচ্ছে। আর এই আধুনিক সমাজে অনেক ছেলেমেয়ে লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন। এই লিভ-ইন সম্পর্ককেই এবার ভারতে ‘সাংস্কৃতিক ধাক্কা’ বলে মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট। যেসব মহিলা লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন, তাঁদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথাও বলল আদালত। লিভ-ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের (লাভ ম্যারেজ) মতো স্বীকৃত দেওয়া দরকার বলে মন্তব্য করলেন বিচারপতি। সম্প্রতি একটি…

Read More

ইউএই প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত মোদির

১৯ জানুয়ারি : দিল্লিতে ঝটিকা সফরে আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএই প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, মোদির সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতেই মাত্র দু’ঘণ্টার সফরে ভারতে এসেছেন আমিরশাহীর প্রেসিডেন্ট। ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভ, মার্কিন হুঁশিয়ারি, তার মধ্যে ইউএই প্রেসিডেন্টের ভারত…

Read More

ভিক্ষুকের সম্পত্তি দেখে বিস্মিত আধিকারিকরা, তিনটি পাকা বাড়ি, তিনটি অটো, একটি চার চাকা গাড়িসহ কয়েক লক্ষ টাকার মালিক

১৯ জানুয়ারি : সকাল হলেই চাকা লাগানো কাঠের পাটাতনে চেপে ভিক্ষা করতে বেরিয়ে পড়তেন। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে হাত ও পায়ের আঙুল ক্ষয়ে যাওয়ায় অন্যান্য কাজ করতে সমর্থ নন। এ হেন এক ভিক্ষুকের সম্পত্তি দেখে অবাক মধ্যপ্রদেশের ইনদোরের সরকারি আধিকারিকরা। তাঁর কাছে রয়েছে তিনটি পাকা বাড়ি, তিনটি অটো, একটি চার চাকা গাড়ি এবং কয়েক লক্ষ টাকা।…

Read More

নিতিন নবীন মনোনয়ন দাখিল, আগামীকাল বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পথে

১৯ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন কার্যকরী সভাপতি নীতিন নবীন। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সোমবার কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রবীণ নেতা নিতিন নবীন (৪৬)-এর সমর্থনে মোট ৩৭ সেট মনোনয়নপত্র দাখিল হওয়ায় তাঁর সভাপতি পদে নির্বাচিত হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। এর মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত…

Read More

ডাম্পার-ট্রাক সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড! জ্যান্ত দগ্ধ হয়ে মৃত্যু ৩ জনের

১৯ জানুয়ারি : বিহারের কিষাণগঞ্জ জেলার নেপাল সীমান্ত সংলগ্ন সুখানী থানা এলাকার গম্ভীরগড়ে ৩২৭-ই ফোর লেনে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সোমবার সকালে একটি দ্রুতগতির ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়িতেই মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই গাড়ির চালক ও একজন খালাসীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,…

Read More