আজ থেকে দেশে ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু

১ এপ্রিল : আজ থেকে ভারতের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হল জনগণনা বা ‘সেনসাস ২০২৭’ (Digital Census 2027)। এটি ভারতের ১৬তম এবং স্বাধীনতার পর অষ্টম জনগণনা। একদিকে যেমন এটি বিশ্বের বৃহত্তম জনসংখ্যা গণনা অনুশীলন, অন্যদিকে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এটি এক বৈপ্লবিক পদক্ষেপ। এবারের জনগণনার সবচেয়ে বড় বিশেষত্ব হল কাগজ-কলমের বদলে স্মার্টফোনের ব্যবহার।…

Read More

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে আকাশছোঁয়া বৃদ্ধি

১ এপ্রিল : দেশবাসীর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সরাসরি প্রভাব পড়ল ভারতের জ্বালানি বাজারে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১৯৫.৫ টাকা থেকে ২১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাল্লা দিয়ে দাম বেড়েছে ৫ কেজির মিনি…

Read More

প্রেমিকার দেহ টুকরো করে ফ্রিজে, হাড়হিম হত্যাকাণ্ড নৌবাহিনীর কর্মীর

৩১ মার্চ : আধুনিক প্রযুক্তির যুগে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়, সেখান থেকেই ঘনিষ্ঠতা। কিন্তু সেই সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস হতে পারে, তা ভাবলে শিউরে উঠছে গোটা দেশ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক তরুণীকে খুনের পর তাঁর দেহ তিন টুকরো করে ফ্রিজ ও খাটের তলায় লুকিয়ে রাখার অভিযোগ উঠল ভারতীয় নৌবাহিনীর এক কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায়…

Read More

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ মহিলার মৃত্যু, আহত বহু

৩১ মার্চ : উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো বিহারের নালন্দা জেলায়। মঙ্গলবার নালন্দার বিখ্যাত শীতলা মন্দিরে এক ধর্মীয় সমাবেশ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত ৮ জন মহিলার। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার স্থানীয় শীতলা মন্দিরে বিশেষ পূজা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরের সংকীর্ণ জায়গায়…

Read More

গেরুয়া শিবিরে নাম লেখালেন টেনিস সম্রাট লিয়েন্ডার পেজ

৩১ মার্চ : গেরুয়া শিবিরে যোগ দিলেন ভারতের টেনিস দুনিয়ার কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। টেনিস কোর্টে নিজের অসাধারণ ব্যাকহ্যান্ড ও ভলির জন্য বিশ্বজুড়ে খ্যাত লিয়েন্ডার পেজ এবার রাজনীতির ময়দানেও নতুন ইনিংস শুরু করলেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে তাঁর হাতে দলীয়…

Read More

জ্বালানি সংকট রুখতে কেন্দ্রের পদক্ষেপ! এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন

৩০ মার্চ : পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে বিকল্প জ্বালানির জোগান সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতির আবহে ভারতে রান্নার গ্যাস বা এলপিজির সম্ভাব্য সংকট এড়াতে এবার সরাসরি পেট্রোল পাম্প থেকেই কেরোসিন (Kerosene at Petrol Pump) সরবরাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।…

Read More

রামনবমীর শোভাযাত্রায় জনসমক্ষে রিভলভার বের করে শূন্যে গুলি বিধায়কের, মামলা

৩০ মার্চ : ওড়িশার তিতলাগড়ে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন জনসমক্ষে কোমর থেকে রিভলভার বের করে শূন্যে গুলি চালান। শুক্রবারের এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজ্যজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে ভিড়ের মধ্যে গুলি চালানোর কারণে ব্যাপক আতঙ্ক…

Read More

শুটিং চলাকালীন জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুলের

২৯ মার্চ : বিষাদের ছায়া বিনোদন জগতে। ওড়িশার তালসারিতে শুটিং শেষ হওয়ার আনন্দ মুহূর্তেই বদলে গেল হাহাকারে। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গিয়ে অকাল মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের। সহকর্মীদের চোখের সামনেই মৃত্যুর কাছে হার মানলেন এই শিল্পী। প্রত্যক্ষদর্শী ও ইউনিট সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল পর্যন্ত তালসারিতে একটি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল। প্যাকআপ…

Read More

ক্লাসরুমেই মুসলিম ছাত্রকে ‘জঙ্গি’ বলে অপমান অধ্যাপকের, বরখাস্ত

২৯ মার্চ : বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভরা ক্লাসরুমের সামনে ছাত্রকে ‘জঙ্গি’ বলে অপমান করলেন অধ্যাপক। এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই অধ্যাপককে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৪ মার্চ বেঙ্গালুরুর পেস বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লাসরুমে উপস্থিত বাকি পড়ুয়ারাই লুকিয়ে গোটা ঘটনার…

Read More

আইসক্রিম বিক্রেতার মুণ্ডু বাড়িতে নিয়ে রান্না প্রৌঢ়ের

২৯ মার্চ : ফের নৃশংস হত্যাকাণ্ড যোগীরাজ্যে। ২৫ বছরের আইসক্রিম বিক্রেতার মুণ্ডু কেটে খুন। এখানেই থেমে নেই ঘটনাটি। ৫০ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তি আইসক্রিম বিক্রেতাকে খুনের পর, তাঁর কাটা মুণ্ডুটি হাতে ঝুলিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর সেই মুণ্ডু পাশে রেখেই রান্না করেন নিজের বাড়িতে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায়। পুলিশ…

Read More