কেন্দ্রে নতুন শিক্ষামন্ত্রী, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

Spread the news

২৫ জুলাই : কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে। শনিবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি বর্তমান দায়িত্বের পাশাপাশি প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

কর্ণাটকের ধরওয়াড় লোকসভা কেন্দ্রের সাংসদ প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের সভাপতির দায়িত্বও পালন করছেন।

এদিকে, শিক্ষামন্ত্রকের দায়িত্ব গ্রহণের পরই প্রহ্লাদ যোশীকে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। দলের মুখ্য মুখপাত্র সৌরভ দাস বলেন, দেশের যুবসমাজ নতুন শিক্ষামন্ত্রীর কার্যকলাপের ওপর নিবিড় নজর রাখছে। শিক্ষার্থীদের দাবি ও সমস্যার দ্রুত সমাধান না হলে ছাত্রসমাজ আবারও যন্তরমন্তরে আন্দোলনে নামবে বলেও তিনি সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *