এসইউসিআই পার্টি অফিসে হামলা, আহত দুই নেতা

Spread the news

২৫ জুলাই : পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দলের দাবি, একদল দুষ্কৃতী ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে পার্টি অফিসে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে বলে অভিযোগ।

এসইউসিআই (কমিউনিস্ট)-এর অভিযোগ, হামলার সময় দলের মাথাভাঙ্গা লোকাল কমিটির ইনচার্জ প্রদীপ দে এবং লক্ষ্মণ রায়ের ওপর শারীরিক আক্রমণ চালানো হয়। এই ঘটনায় দুই নেতা আহত হন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দলটি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস ও গুন্ডামির অভিযোগ তুলেছে। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *