চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুবকের,চরম পদক্ষেপ বাবা-মায়েরও

২৯ আগস্ট : চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক যুবক। এর পরেই আত্মহত্যা করলেন তাঁর বাবা-মাও। ছেলের মৃত্যুর ঠিক পরেই চরম পদক্ষেপ করেন তাঁরা। রেললাইন থেকেই উদ্ধার হয়েছে তাঁদের দেহ। শুক্রবার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামো (Damoh) জেলায়। রক্ষাবন্ধনের দিনে কেন এই চরম পদক্ষেপ নিয়েছেন তাঁরা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,…

Read More

চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগেনি জ্যোতি বসুর দেহ! মরণোত্তর দেহদান নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

২৮ আগস্ট : প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুর ষোলো বছর পর তাঁর মরণোত্তর দেহদান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার শঙ্কর নেত্রালয়ের চক্ষুদান সংক্রান্ত সচেতনতামূলক এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যে দেহটা দান করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কোনও কাজে আসেনি তা”। তিনি আরও জানান, জ্যোতি বসু যদি ব্রেন ডেথ…

Read More

কানপুরে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে মৃত ২, তদন্ত শুরু

২৭ আগস্ট : উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল একটি বেসরকারি সংস্থার ট্রেনিং এয়ারক্র্যাফ্ট। বৃহস্পতিবার সকালে গঙ্গা ব্যারেজের কাছে নাত্থা পুরওয়া গ্রামের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রশিক্ষণের সময় আচমকাই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ভেঙে পড়ে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।…

Read More

বিহারে ভয়াবহ নৌকাডুবি! গঙ্গায় তলিয়ে গেলেন ২২ শ্রমিক

২৭ আগস্ট : বিহারের ভাগলপুর  জেলার খরিক ব্লকের রাঘোপুর গ্রামে গঙ্গা নদীতে শ্রমিক বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত এলাকা মেরামতের কাজের জন্য যাওয়ার সময় মাঝ গঙ্গায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হলেও এখনও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা…

Read More

পাটনার আন্দোলনে নজর কাড়ল ৬ বছরের আদিত্য, হাতে তেরঙ্গা-সংবিধান

২৭ আগস্ট : বয়স মাত্র ছয় বছর। কিন্তু চোখেমুখে আত্মবিশ্বাস, কণ্ঠে দৃঢ়তা। হাতে পতাকা নিয়ে বিহারের পাটনায় ছাত্রদের আন্দোলনে যোগ দিয়ে নজর কেড়েছে ছোট্ট আদিত্য কুমার। আন্দোলনস্থলে মাইক হাতে তাকে স্লোগান দিতে দেখে অবাক হয়েছেন অনেকেই। গত ২৫ আগস্ট পাটনার ডাকবাংলো মোড়ে বিপিএসসি (বিহার পাবলিক সার্ভিস কমিশন TRE-4) পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং নিয়োগের দাবিতে…

Read More

নেপালের জল ঢোকার আশঙ্কা, হাই অ্যালার্টে গোটা বিহার

২৭ আগস্ট : নেপালের গণ্ডক নদীতে নেপাল থেকে বিপুল পরিমাণ জল ঢোকার আশঙ্কায় গোটা বিহারকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদ ও উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী একটি উচ্চপর্যায়ের দল…

Read More

মনোহর লাল খট্টরের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক, বিদ্যুৎ ও নগর উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা

২৬ আগস্ট : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ, স্বরাষ্ট্র ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অসমের বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন এবং দ্রুত নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বিদ্যুৎ…

Read More

কন্টেনারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত পাঁচ মহিলাসহ ৬, আহত একাধিক

২৬ আগস্ট : তেলেঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন। এছাড়াও এই ভয়াবহ সংঘর্ষে জখম হয়েছেন আরও প্রায় ১২ জন যাত্রী। ভোরের দিকে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পিছন দিক থেকে একটি কন্টেনারে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে…

Read More

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

২৬ আগস্ট : আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে। পবিত্র এই দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। https://x.com/narendramodi/status/2092425837778002409 সামাজিক মাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড হ্যান্ডেল শেয়ার করা টুইটে মোদি বলেন, ‘ঈদ মোবারক!…

Read More

হ্রদে ভাসছে চার মহিলা ও দুই নাবালকের দেহ! রহস্যমৃত্যু ঘিরে শোরগোল

২৬ আগস্ট : কর্নাটকের বিজয়পুরের ভূতনালা হ্রদ থেকে উদ্ধার হলো ছ’জনের দেহ। বুধবার ভাসমান অবস্থায় হ্রদ থেকে দুই নাবালক এবং চার মহিলার দেহ মিলেছে। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, জলে ডুবে দুর্ঘটনাবশত মৃত্যু, নাকি আত্মহত্যা, তা-ও বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। হ্রদে দেহ ভাসার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায়…

Read More