আবীর খেলার পরে মারধরের অভিযোগ, হাওড়ায় খুন বিজেপি কর্মী
৫ মে : হাওড়ার উদয়নারায়ণপুরে খুন বিজেপি কর্মী। গতরাতে তাঁকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। মৃত বিজেপি কর্মীর নাম যাদব বর। উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী রামচক গ্রামে এই ঘটনা ঘটে। বিজেপির বিপুল জয়ে আবীর খেলায় মেতেছিলেন যদব। তারপরে রাতে বাড়ি ফেরার পথে নাকি তাঁর ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ…
