জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ওয়ার্কিং চেয়ারম্যান আলি রাজা উসমানি

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর: শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ওয়ার্কিং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন আইনজীবী আলি রেজা উসমানি। শনিবার প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ওয়ার্কিং চেয়ারম্যান আক্তার হোসেন এক নির্দেশে তাঁকে এই পদে নিয়োগ করেন।

এর আগে শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের ওয়ার্কিং চেয়ারের দায়িত্বে ছিলেন আনসার হোসেন বড়লস্কর ওরফে রিঙ্কু। সম্প্রতি দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

নবনিযুক্ত আলি রাজা উসমানি পেশায় একজন আইনজীবী। তাঁর শিক্ষাগত যোগ্যতা এলএলএম। তাঁর বাবা ব্যারিস্টার গোলাম উসমানি কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। বাবার পথ অনুসরণ করে আলি রেজা উসমানিও আইনজীবী পেশার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

বর্তমানে তিনি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। সংখ্যালঘু বিভাগের ওয়ার্কিং চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগে জেলা কংগ্রেসের এই বিভাগ আরও সক্রিয় ও সংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দলের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *