Category: বরাক
কাছাড়ের দিগরখাল চেকপোস্টে বিপুল পরিমাণ গাঁজা ও পুস্ত উদ্ধার, গ্রেফতার ৩
শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের কাছাড়ের দিগরখাল কালাইনছড়া নাকা চেকপোস্টে পৃথক অভিযানে বিপুল পরিমাণ পুস্ত ও সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে পুলিশ। দু’টি পৃথক ঘটনায় একদিকে একটি লরি থেকে ৬৯টি ব্যাগে ২,০৭০ কেজি পুস্ত উদ্ধার করা হয়, অন্যদিকে একটি গাড়ি থেকে ৩৭৯টি প্যাকেটে মোট ৩৫.১৫৯ কেজি সন্দেহভাজন গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায়…
সিদ্দেক আহমেদের প্রতি শ্রদ্ধা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক সামিমের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : অসম সরকারের প্রাক্তন মন্ত্রী, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের চার বারের বিধায়ক ও বর্ষীয়াননেতা সিদ্দেক আহমেদের প্রয়াণে দক্ষিণ করিমগঞ্জসহ বৃহত্তর বরাক উপত্যকার রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকাল ৮টা ১০ মিনিটে বরাইগ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শেষবারের…
হাইলাকান্দিতে বিজ্ঞান সমিতির মেধা পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ১,৫৫১ পড়ুয়া
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : ব্যাপক সাড়ার মধ্য দিয়ে রবিবার হাইলাকান্দিতে সম্পন্ন হল আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার আয়োজিত ২৪তম সায়েন্স মেরিট টেস্ট। জেলার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত এই মেধা পরীক্ষায় মোট ১,৫৫১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সমিতির জেলা সভাপতি ড. দেবাশিস গুহ ঠাকুরতা এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. অসীম কল্যাণ জানান, জেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা…
ঘনিয়ালায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ,, ১৩ আগস্ট: ‘ইয়োথস এগেইনস্ট সোশিয়াল ইভিলস’ (ইয়াসি)-এর ঘনিয়ালা উপ-কমিটির উদ্যোগে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় ঘনিয়ালা জুনিয়র বেসিক স্কুলে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে চিকিৎসক ডাঃ আয়ুষী শাহ এবং অপটোমেট্রিস্ট তিতাশ জি. চৌধুরী মোট ১০৪ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষায় ৩৪ জনের গুরুতর ছানি সমস্যা শনাক্ত…
মোবাইলে অযথা সময় নষ্ট না করে বই পড়ার পরামর্শ এসএসপি অমিতাভ সিনহার
হাইলাকান্দিতে সাইবার সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : মোবাইল ফোনে অযথা সময় নষ্ট না করে বেশি করে বই পড়া এবং পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পরামর্শ দিলেন হাইলাকান্দির এসএসপি অমিতাভ সিনহা। প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে মোবাইল ও ইন্টারনেটকে জ্ঞানার্জন ও শিক্ষার কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি। হাইলাকান্দি জেলা পুলিশের উদ্যোগে…
বোলেরো নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু, শিলচরের বেরেঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : গভীর রাতে শিলচরের বেরেঙ্গা এলাকায় বরাক নদীতে বোলেরো গাড়ি পড়ে প্রায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা গেছে, বরাক নদীর পাড়ে গাড়ি ঘোরানোর সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরোটি নদীতে পড়ে যায়। ওই সময় গাড়িতে চালক…
কাছাড়ে পৃথক অভিযান, ১৪ কোটির মাদক উদ্ধার, আটক ২
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাছাড় জেলায় পৃথক দু’টি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। দুই অভিযানে হেরোইন ও সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা…
পাঁচগ্রাম পেপার মিলের ৪৮২ শ্রমিকের বকেয়া মেটানোর দাবি
শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : পাঁচগ্রাম পেপার মিলের কো-অপারেটিভের অধীন কর্মরত ৪৮২ জন শ্রমিকের বকেয়া মাসোহারা প্রদান সহ একাধিক দাবিতে সরব হল ভারতীয় মজদুর সংঘের অধীন আসাম উদ্যোগিক মজদুর সংঘ, বিএনএস। রবিবার পাঁচগ্রাম পেপার মিলের সম্মুখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে রাজ্য সরকারের কাছে দ্রুত সমাধানের…
অটো ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে দিল জনতা, তিন যুবককে আটক করলো পাঁচগ্রাম পুলিশ
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চালককে মারধর করে অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করেছে পাঁচগ্রাম পুলিশ। রবিবার সন্ধ্যারাতে কাটিগড়া-বদরপুর সংযোগী গ্যমন সেতু পার হওয়ার পর বদরপুর-পাঁচগ্রাম অংশে ঘটে ঘটনাটি। অভিযোগ, বদরপুর রেলগেট থেকে চৌরঙ্গী যাওয়ার কথা বলে তিন যুবক অটোতে যাত্রী সেজে ওঠে। কিছুসময় পর ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে তারা চৌরঙ্গী…
লাখো মানুষের চোখের জলে শেষ বিদায় সিদ্দেক আহমদকে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চেরাগি বাজারে বৃহৎ জানাজার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হল দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ত্রী ও চারবারের বিধায়ক সিদ্দেক আহমদকে। রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ চেরাগি বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নিতে দূরদূরান্ত থেকে মানুষের ঢল নামে। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামা, সমাজের বিশিষ্ট ব্যক্তি, আত্মীয়স্বজন ও…
