কাটিগড়ায় যানজট নিরসনে কড়া পদক্ষেপ প্রশাসনের
বরাক তরঙ্গ, ১৩ মে : কাটিগড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। বাজার এলাকায় যানবাহনের চাপ কমিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ মে সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার এক বিশেষ নির্দেশনা জারি করে কাটিগড়ার যানজটপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার…
