কাটিগড়ায় মর্মান্তিক স্কুটি দুর্ঘটনা, প্রাণ গেল সিদ্ধেশ্বরের  যুবকের

শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সোমবার সন্ধ্যারাতে কাটিগড়ার লাঠিমারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিদ্ধেশ্বর গ্রামের এক তরতাজা যুবক। মৃত যুবকের নাম ফিরোজ উদ্দিন (১৯)। তাঁর বাড়ি কাটিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে। তিনি আজির উদ্দিনের পুত্র বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় সিদ্ধেশ্বর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যারাতে…

Read More

এমসিডি কলেজে ‘সামার ইন্টার্নশিপ কোর্স-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শিক্ষাকে কেবল শ্রেণিকক্ষের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে এম.সি. দাস কলেজে বাংলা, ইংরেজি, মণিপুরী, দর্শন ও ফার্সি বিভাগের যৌথ উদ্যোগে শুরু হলো ‘সামার ইন্টার্নশিপ কোর্স-২০২৬’। সোমবার কলেজ অডিটরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।কলেজের অধ্যক্ষ…

Read More

সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসব, উদ্বোধন মণ্ডপের

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সোনাই রোডে শুরু হল সর্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে পূজামণ্ডপের উদ্বোধন করেন ভারত সেবাশ্রমের সিতাংশু মহারাজ। মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি গণেশ মূর্তিতে পূজার্চনা করে পাঁচ দিনব্যাপী উৎসবের সূচনা করেন তিনি। উদ্বোধনের পর আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সিতাংশু মহারাজ ভগবান গণেশের আদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান।…

Read More

রাধামাধব কলেজে র‍্যাঙ্ক ও পুরস্কারে সম্মানিত এনসিসি ক্যাডেটরা

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : রাধামাধব কলেজের এনসিসি ক্যাডেটদের র‍্যাঙ্ক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মী, গ্রন্থাগার কর্মী এবং এনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. নবনিতা দেবনাথ। এনসিসির বিভিন্ন কার্যক্রমে এক বছর ধরে ক্যাডেটদের নিষ্ঠা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার স্বীকৃতি হিসেবে তাঁদের বিভিন্ন র‍্যাঙ্ক…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মনোমুগ্ধকর সন্ধ্যা

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হল আসাম বিশ্ববিদ্যালয়। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে হেরিটেজ ক্লাবের উদ্যোগে স্পিকম্যাকে, শিক্ষা মন্ত্রক ও এসআরএফ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের বিশেষ অনুষ্ঠান। দর্শকাসন পূর্ণ ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে। অনুষ্ঠানের শুরুতে হেরিটেজ ক্লাবের ফ্যাকাল্টি…

Read More

বেহাল রাস্তা, জমাজল ও বিদ্যুৎ সমস্যায় ক্ষুব্ধ প্রায় ২০০ পরিবার, পল্লীশ্রী লেনে বয়কটের ব্যানার

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় জর্জরিত শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন পল্লীশ্রী লেনের বাসিন্দারা এবার উন্নয়নের দাবিতে সরব হয়েছেন। নিজেদের দাবি তুলে ধরে এলাকায় ব্যানার টাঙিয়ে আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পল্লীশ্রী লেনের বিভিন্ন…

Read More

পার্ক রোডে প্রথমবার সর্বজনীন গণেশ পূজা, উদ্বোধনে বিধায়কসহ বিশিষ্টজনেরা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : পার্ক রোড এলাকার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে এ বছর প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সর্বজনীন গণেশ পূজার। গণেশ পূজা কমিটির উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় পূজার উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অন্নপূর্ণা ইভেন্টস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ পাল ও উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। তাঁরা ফিতা কেটে…

Read More

গরিব-অসহায় মানুষের পাশে থাকা দরদী নেতাকে হারাল সমাজ : সৈয়দ মুফিদুল হোসেন মাদানি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর: প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের চারবারের প্রাক্তন বিধায়ক জননেতা সিদ্দেক আহমেদের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সেটেলমেন্টের প্রখ্যাত পীর সূফী সৈয়দ মুফিদুল হোসেন মাদানি। এক শোকবার্তায় তিনি সিদ্দেক আহমেদের জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। শোকবার্তায়…

Read More

আজ থেকে সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসব, সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধন

থাকছে নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : প্রতি বছরের মতো এবারও আজ সোমবার থেকে শুরু হচ্ছে সোনাই রোড সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গণেশ চতুর্থী মহোৎসব। শনিবার পর্যন্ত চলবে এই উৎসব। এ উপলক্ষে শিলচর লিঙ্ক রোড পয়েন্টে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ। সোমবার সন্ধ্যা ৭টায় মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের মহারাজ। পূজা…

Read More

‘দৈনন্দিন জীবন ও সংসারে পিতার ভূমিকা’ থাকছে এবারের বিশেষ থিম রাঙ্গিরখাড়ি দুর্গাপূজায়, খুঁটিপূজা সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শহিদ চণ্ডীচরণ রোড–হাসপাতাল রোড এলাকার রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজার খুঁটিপূজা সম্পন্ন হয়। খুঁটিপূজাকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্য, যুবক-যুবতী ও কচিকাঁচাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।পূজা কমিটি জানায়, এ বছর রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হতে চলেছে ‘দৈনন্দিন জীবন ও সংসারে…

Read More