Category: বরাক
স্বচ্ছতা অভিযানে সোনাইয়ের রেসিডেনশিয়াল স্কুল ক্যাম্পাস পরিষ্কার
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সোনাইয়ের বরিলাটিলা রেসিডেনশিয়াল মডেল স্কুলের ক্যাম্পাসে সাফাই অভিযানে সামিল হলেন স্থানীয় নাগরিকরা। শনিবার মডেল রেসিডেনশিয়াল স্কুল ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সাফাই অভিযানে অংশ নেন। অভিযান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি তথা…
মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের চেক বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন সমজেলা কমিশনার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান (CMAAA)-এর আওতায় আয়োজিত হতে চলা চেক বিতরণ অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতি শুরু করেছে পাথারকান্দি সহ-জেলা প্রশাসন। শনিবার অনুষ্ঠানের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে হাতিখিরা নাচঘর পরিদর্শন করেন পাথারকান্দির সমজেলা কমিশনার ত্রিদিব রায়। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস।পরিদর্শনকালে প্রশাসনের আধিকারিকরা অনুষ্ঠানস্থলের পরিকাঠামো, মঞ্চ ও…
কাছাড় জেলায় জাতীয় লোক আদালতে ১,০৫২টি মামলা সহ ১৩.৫৩ কোটি টাকারও বেশি অর্থের নিষ্পত্তি
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার কাছাড় জেলার বিভিন্ন আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। জাতীয় লোক আদালতে বিভিন্ন বিচারাধীন মামলা, যার মধ্যে মোটরযান আইন সংক্রান্ত মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা এবং মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ দাবি (MACT) মামলা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল, নিষ্পত্তির জন্য গ্রহণ করা…
এস্কেভেটর দিয়ে নদী থেকে পাথর উত্তোলনের প্রতিবাদ করায় হামলা, ডিসির দ্বারস্থ
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : উধারবন্দ রেঞ্জের অন্তর্গত থালিগ্রাম ফাঁসিবস্তি এলাকায় নদী থেকে এস্কেভেটর দিয়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেসিবি ব্যবহার করে নদীর বুক থেকে পাথর খনন ও উত্তোলন করা হচ্ছে। এর ফলে এলাকায় নদীভাঙনের সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এ নিয়ে স্থানীয় জনগণ পুরো ঘটনার তদন্ত…
বালিকান্দিতে এরি-মুগা চাষে সচেতনতা কর্মসূচি
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ‘মেরা রেশম, মেরা অভিমান’ (এমআরএমএ) ২.০ কর্মসূচির আওতায় হাইলাকান্দির বালিকান্দি গ্রামে বৈজ্ঞানিক পদ্ধতিতে এরি ও মুগা রেশম চাষ নিয়ে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজ্ঞানী-কৃষক মতবিনিময়কে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে ৫০ জনেরও বেশি কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় রেশম বোর্ডের সিএসবি-সিএমইআরটিআই-এর বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজেরউদ্দিন বেগের পরিচালনায়…
পানিভরায় ‘বন্দে মাতরম’- গীতের বিশেষ অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর পানিভরা সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে পানিভরাতে অনুষ্ঠিত হবে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গীত। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করবেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে-মাতরম’ এর ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানকে ঘিরে এলাকার…
ইছাবিলে আরএসএসের যুব সম্মেলন, যুবসমাজের মধ্যে নানা বার্তা
মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : যুবসমাজই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের প্রধান শক্তি—এই বার্তাকে সামনে রেখে শ্রীভূমি জেলার বাজারীছড়া খণ্ডে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিশেষ যুব সম্মেলন। সংঘের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে শুক্রবার পিএম শ্রী ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে আয়োজিত এই সম্মেলনে প্রায় শতাধিক যুবক অংশগ্রহণ করেন। বাজারীছড়া খণ্ডের উদ্যোগে…
শ্রীভূমিতে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন খুশি স্মৃতি সংস্থার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : প্রতিবছরের মতো এ বছরও শ্রীভূমিতে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘খুশি স্মৃতি সংস্থা’। এ উপলক্ষে শুক্রবার সকালে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভানেত্রী সুলেখা দত্ত চৌধুরী, উপদেষ্টা সুব্রত চৌধুরী, অসিত দত্ত, ড….
বিশ্ব ভ্রাতৃত্বের বার্তায় বদরপুরে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের অনুষ্ঠান
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বামী বিবেকানন্দের বিশ্বভ্রাতৃত্ব, মানবতা ও সম্প্রীতির আদর্শকে সামনে রেখে বদরপুরের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.সি. কলেজের অধ্যক্ষ…
ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে মিলল ইতালিতে পড়ার সুযোগ! হাইলাকান্দির প্রেরণার সাফল্যে গর্বিত প্রিসাইন্সিয়া
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করার। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ খুলে যাবে ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে—তা হয়তো ভাবেননি হাইলাকান্দির সোনাপুর গ্রামের মেয়ে প্রেরণা সিনহা। সামাজিক মাধ্যমের একটি বিজ্ঞপ্তি অনুসরণ করেই শুরু হয়েছিল তাঁর নতুন পথচলা। আর সেই পথ এবার তাঁকে নিয়ে যাচ্ছে ইতালিতে উচ্চশিক্ষার জন্য। প্রেরণা হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি…
