Category: বরাক
শিলচর উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত একাধিক
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : শিলচরের উত্তর কৃষ্ণপুরের রহিমের দোকান এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে একটি সুইফট ডিজায়ার ও একটি ইলেকট্রিক অটোর মধ্যে সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অটোচালক, এক মহিলা যাত্রী ও এক স্কুলপড়ুয়া গুরুতর আহত হন। পাশাপাশি সুইফট…
হাইলাকান্দি স্টেশনে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : হাইলাকান্দি রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় এক তরুণ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভৈরবী থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনটি হাইলাকান্দি স্টেশনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছাত্রের নাম সাহিদ আলম মজুমদার (১৯)। তাঁর বাড়ি মনাছড়া এলাকার আয়নাখাল তিমুকা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি হাইলাকান্দি স্টেশনে থামার…
শিলচর মহিলা কলেজে নেশামুক্ত যুবসমাজ গঠনে আলোচনা সভা
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর: নেশামুক্ত যুবসমাজ গঠন এবং ৫০ বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে শিলচর মহিলা কলেজে অনুষ্ঠিত হল ‘নেশামুক্ত যুবক, বিকশিত ভারতের জন্য যুবক’ শীর্ষক আলোচনা সভা। সোমবার সবিকশিতকাল ১১টা থেকে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘মাই ভারত’-এর উদ্যোগে আয়োজিত এই সভায় কলেজের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের…
চাইকৈ সিংহ মণিপুরি এমই স্কুলে নতুন পরিচালন কমিটি গঠিত
আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত আমজুরঘাট চাইকৈ সিংহ এমই স্কুলের নতুন পরিচালন সমিতি গঠিত হয়েছে। মঙ্গলবার নির্বাচিত ১৯ সদস্যদের উপস্থিতিতে স্কুল চত্বরে সভা ডাকা হয়। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যাম কিশোর সিংহের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন অমুসনা সিংহ, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত…
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে শিক্ষকের মৃত্যু
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : নিজ বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে বড়খলা থানার অধীন চান্দপুর চতুর্থ খণ্ডে। মৃত শিক্ষকের নাম নিলোৎপল নাথ (৪৮), স্থানীয়ভাবে শান্ত নামে পরিচিত। তিনি বিহাড়াবাজার এমভি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। জানা গেছে, সোমবার সকালে অন্যান্য দিনের মতোই নিলোৎপল নাথ…
গণেশ বিসর্জনযাত্রায় লোকে লোকারণ্য বাজারিছড়া, আবিরের রঙে, ঢাক-ঢোল ও ডিজের তালে মুখরিত এলাকা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।কটামণি, ১৫ সেপ্টেম্বর : সিদ্ধিদাতা গণেশের মূর্তি বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল বাজারিছড়া। ঢাক-ঢোল, ডিজের তালে নৃত্য, আবিরের রঙের ছটা এবং আলোকসজ্জায় গোটা এলাকা পরিণত হয় উৎসব প্রাঙ্গণে। কয়েক শতাধিক ভক্ত ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিসর্জন শোভাযাত্রা হয়ে ওঠে মিলনোৎসব। এবছর প্রথমবারের মতো কালাছড়া নব যুবক…
পাথারকান্দি সিডিসি কার্যালয়ে ব্যাংক অব ইন্ডিয়ার সিএসআর সহায়তা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সাধারণ মানুষের কাছে প্রশাসনিক পরিষেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক অব ইন্ডিয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিলের আওতায় প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি প্রজেক্টর ও একটি ওয়াল-মাউন্টেড ফ্যান কার্যালয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।প্রশাসনিক…
রাধামাধব কলেজে পকসো আইন নিয়ে সচেতনতা কর্মসূচি
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : শিশুদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার শিলচরের রাধামাধব কলেজে পকসো আইন (POCSO Act), নালসা আশা স্কিম, ২০২৫ এবং নালসা জাগৃতি স্কিম, ২০২৫ নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের উইমেন ডেভেলপমেন্ট সেল এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, কাছাড়ের যৌথ উদ্যোগে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব…
ঘরে ঢুকে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, বিজেপি নেতা সহ তিনজনের বিরুদ্ধে মামলা
কাছাড়ের পশ্চিম কাটিগড়ায় চাঞ্চল্য, অভিযোগের তদন্তে গুমড়া পুলিশ, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার আলতাবের শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে প্রবেশ করে ১৭ বছর বয়সি এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে কাছাড়ের পশ্চিম কাটিগড়ার অধীন দামছড়া (তালকরগ্রান্ট) এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পশ্চিম কাটিগড়ার বিজেপি নেতা…
শিলচর পলিটেকনিকে প্রথমবার জাঁকজমকপূর্ণভাবে প্রকৌশলী দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনে শিলচর পলিটেকনিক ক্যাম্পাসে উদযাপিত হলো প্রকৌশলী দিবস। মঙ্গলবার দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিকের অধ্যক্ষ সঞ্জীব সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. বিনোদ সিংহি এবং বিশেষ অতিথি ছিলেন অরুণাংশু দেবরায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিক প্রাক্তন ছাত্র সংস্থার সভাপতি ড. রাজন ভট্টাচার্য। অনুষ্ঠানের…
