Category: বরাক
মধুরাঘাট আরসিসি সেতুর নির্মাণে গতি, শুরু জমি অধিগ্রহণ ও উচ্ছেদ অভিযান
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরাক নদীর ওপর প্রস্তাবিত মধুরাঘাট আরসিসি সেতুর নির্মাণকাজে গতি আনতে শুরু হয়েছে জমি অধিগ্রহণ ও উচ্ছেদ প্রক্রিয়া। সেতুটির মূল ভিত্তির কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে বুধবার ধুতপাতিল প্রান্তে অধিগৃহীত জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই উচ্ছেদ অভিযান। পুরো প্রক্রিয়াটি…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘অমিতাভ দাসগুপ্ত স্মারক’ বক্তৃতা
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে প্রয়াত বিশিষ্ট নৃবিজ্ঞানী ড. অমিতাভ দাসগুপ্তের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃতীয় ড. অমিতাভ দাসগুপ্ত স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতাটি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর দ্বিতীয় আয়োজন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ড. দাসগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও…
রক্ষকই ভক্ষক! পাথারকান্দিতে ব্যবসায়ীর সহযোগী অপহরণ, ১৪ লক্ষ টাকা ছিনতাই, দুই পুলিশকর্মী গ্রেপ্তার, পলাতক SI
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের বিরুদ্ধেই এবার উঠল অপহরণ ও ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ। পাথারকান্দি রেলস্টেশন থেকে এক ব্যবসায়ীর সহযোগীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে পাথারকান্দি পুলিশ। ঘটনায় এক সাব-ইনস্পেক্টরের নামও উঠে এসেছে। তবে অভিযুক্ত এসআই এম. নংথইবা সিংহ বর্তমানে পলাতক বলে…
শিলচর বিমানবন্দরে শুরু হচ্ছে ‘যাত্রী সেবা অভিযান’ ও ‘স্বচ্ছতা হি সেবা’
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : যাত্রী পরিষেবা আরও উন্নত, নিরাপদ ও পরিচ্ছন্ন করে তুলতে শিলচর বিমানবন্দরে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি—‘যাত্রী সেবা অভিযান’ এবং ‘স্বচ্ছতা হি সেবা’। বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এই কর্মসূচিকে ঘিরে একাধিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে ‘যাত্রী…
নিখোঁজ শিক্ষকের রহস্যভেদে ১৫ বছর পর কবর খুঁড়ে তিন মৃতের ডিএনএ পরীক্ষা শ্রীভূমিতে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ১৫ বছর ধরে নিখোঁজ শিক্ষক আশিস সোমের রহস্যের কিনারা করতে শ্রীভূমি সরকারি কবরস্থানে শুরু হল গুরুত্বপূর্ণ তদন্ত প্রক্রিয়া। বুধবার সকালে কবরস্থান থেকে ২০১১ সালে অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন করা তিনটি মৃতদেহের নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। সংগৃহীত নমুনা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানা গেছে।…
হাইলাকান্দি জেলার সরকারি হাসপাতালের সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও তোলার ওপর নিষেধাজ্ঞা
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ , ১৬ সেপ্টেম্বর: হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলার হাসপাতালগুলোর রোগীদের গোপনীয়তা রক্ষা এবং হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে অনুমতি ছাড়া যেকোনও ধরনের রেকর্ডিংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩’-এর ১৬৩ ধারার অধীনে এই আদেশ জারি করা হয়। সরকারি হাসপাতালের আইসিইউ (ICU), এইচডিইউ (HDU),…
‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ নিয়ে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের, কাল থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ‘স্বচ্ছতায় অংশীদারিত্ব, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’—এই বার্তাকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ‘স্বচ্ছতা হি সেবা (SHS) ২০২৬’ অভিযান। ২ অক্টোবর পর্যন্ত চলবে এই জাতীয় কর্মসূচি। অভিযানের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বুধবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি. আর. পাটিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক। বৈঠকে…
হাইলাকান্দিতে বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির, আহত আরও দুই
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার কুচলা বাঁশডহর প্রথম খণ্ডে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম তৈয়বুর রহমান চৌধুরী। একই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সন্তোষ কুমার রায় অসামরিক…
চুরি করতে ঢুকে এক সপ্তাহ ধরে ফাঁকা বাড়িতে ‘সংসার’, খাটের তলা থেকে গ্রেফতার চোর ডিব্রুগড়ের বাসিন্দা
১৬ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ি দেখে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। কিন্তু চুরি সেরে পালিয়ে যাওয়ার বদলে ওই বাড়িতেই প্রায় এক সপ্তাহ ধরে বসবাস শুরু করেন অভিযুক্ত। শেষ পর্যন্ত বাড়ির মালিকের পরিবারের সদস্যদের সন্দেহ এবং পুলিশের চিরুনি তল্লাশিতে খাটের তলা থেকে উদ্ধার হলেন তিনি। ঘটনাটি কেরলমের ত্রিশূরের মানাথালা ব্লক অফিসের কাছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাধেশ্যাম গড়।…
হাইলাকান্দিতে আসাম রাইফেলস ও ডিআরআইর যৌথ অভিযানে ৩২৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ধৃত এক
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : সংগঠিত মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। মঙ্গল ও বুধবার যৌথ অভিযানে হাইলাকান্দি জেলার রামনাথপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ১০৯.২০০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৩২৭ কোটি টাকা বলে জানানো হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের…
