শিলচরে ভূপেন হাজরিকার স্মরণ অনুষ্ঠান

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ভারতরত্ন সুধাকান্ত ড. ভূপেন হাজরিকার শততম জন্মবার্ষিকী সঙ্গে সঙ্গতি রেখে রবিবার শিলচরে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা শাখার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন ভারতরত্ন ড. ভূপেন হাজরিকা ফ্যানস অ্যাসোসিয়েশন অসম-এর সভাপতি হারাণ দে। এরপর ক্ষনজন্মা পুরুষ ভূপেন হাজরিকার কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতীন দাশ, হারাণ দে, শ্যামলী কর ভাওয়াল এবং স্বর্ণালী চৌধুরী।

সমিতির সভাপতি সুনীল রায় অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং বলেন যে, আজ থেকে ৬০ বছর আগে ভূপেন হাজরিকা এই গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন কলেজ) ভূপেন দা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মন জয় করেছিলেন।

এই অনুষ্ঠানে শিল্পীগন হাজরিকার কালজয়ী সঙ্গীত পরিবেশন করেন।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবলীনা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *