শিলচর পুর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচন-২০২৬ উপলক্ষে বুধবার কাছাড় জেলা প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অসম রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধন পর্বে প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি কমিশনের নির্ধারিত বিধি অনুসারে…

Read More

কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী, গাড়ি চালককে মারধর

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শিলচর-আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। দ্রুতগতির একটি মারুতি ওয়াগনআর গাড়ি পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় সাইকেল আরোহী কয়েক ফুট দূরে ছিটকে…

Read More

স্বনির্ভর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা : পরিমল

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ,, ১৫ জুলাই : প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা উপভোক্তাদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান বুধবার কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের অধীনে মোট ১১০ জন…

Read More

শিলচরে ই-অটোর লাগাম টানতে জেলা কমিশনারের দ্বারস্থ কো-অর্ডিনেশন কমিটি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শিলচর শহরে ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে শিলচর টাউন ইলেকট্রিক অটো কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের দাবি, শহরে প্রতিদিনই ইলেকট্রিক অটোর সংখ্যা বাড়ছে। এখনই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করলে আসন্ন দুর্গাপূজার সময় যানজট ও জনভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।…

Read More

রথযাত্রা : ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ‘নো পার্কিং’, যানজট এড়াতে পুলিশের কড়া নজর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : রথযাত্রা উৎসব উপলক্ষে শিলচর শহরে যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ভক্তদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা পুলিশ। বুধবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মানস শইকিয়ার নেতৃত্বে শিলচর সদর থানায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ আউটপোস্টের ওসি ও আইসিদের নিয়ে এক জরুরি…

Read More

শ্রীভূমির উন্নয়নে গতি আনতে ডিডিসি ও ‘দিশা’ বৈঠক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে ২০২৬-২৭ অর্থবর্ষের জেলা উন্নয়ন কমিটি (ডিডিসি) এবং প্রথম ত্রৈমাসিক জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা)-র গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার জেলা কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপিত

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। বুধবার সকালে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইপিএস) ও বর্তমানে অসম সরকারের ফরেনসিক পরামর্শদাতা দিলীপকুমার দে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত কিরণশশী নাগ স্মারক…

Read More

কলকাতায় বাদল নাট্য উৎসবে অংশ নিচ্ছে ভাবীকাল, মঞ্চস্থ করবে ‘বাকি ইতিহাস’ নাটক

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : বাদল নাট্য উৎসবে যোগ দিতে কলকাতা গেল শিলচরের ভাবীকাল থিয়েটার গ্রুপ। আগামীকাল ১৬ জুন সন্ধ্যা সাড়ে ছটায় কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ করবে তাদের বহু প্রশংসিত প্রযোজনা ‘বাকি ইতিহাস’। এর‌ প্রয়োগ, পরিকল্পনা, সংগীত ও পরিচালনায় রয়েছেন এই অঞ্চলের প্রতিষ্ঠিত নাট্যব্যক্তিত্ব শান্তনু পাল। প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার…

Read More

একাধিক দাবিতে ১৮ জুলাই জেলা কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি করিমগঞ্জ জেলা কংগ্রেসের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : বেহাল রাস্তাঘাট, লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশুদ্ধ পানীয়জলের সংকট, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং অসম বিধানসভায় বাংলাভাষার স্বীকৃতির দাবিতে আগামী ১৮ জুলাই জেলা কমিশনারের কার্যালয় ঘেরাও ও ধরনা কর্মসূচির ডাক দিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে দল। জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে,…

Read More

জওহর নবোদয় বিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন শুরু

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শ্রীভূমির হরিনগরের জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এক বিজ্ঞপ্তি যোগে জেলার সব অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানিয়েছেন, জওহর নবোদয় বিদ্যালয় সমিতি বা এনভিএস ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য জওহর নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষা বা জেএনভিএসটি ২০২৭-এর অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। এতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার…

Read More