Category: বরাক
কাল শিলচর পুর নিগমের প্রথম ভোট, রওয়ানা ভোটকর্মীরা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২ অক্টোবর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল শনিবার। ৪০টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য শুক্রবার সকাল ৭টা থেকেই নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণকর্মীদের হাতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। সামগ্রী গ্রহণের পর সংশ্লিষ্ট ভোটগ্রহণ দলগুলি নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে…
ডেঙ্গারবন্দ-আসাইঘাট সড়ক বেহাল, নিরূপায় হয়ে মেরামতে এলাকাবাসী
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ অক্টোবর : দীর্ঘদিনের অবহেলা ও বর্ষার ভয়াবহ ভাঙনে বেহাল দশায় পরিণত হয়েছে ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক। রাস্তার একটি বড় অংশ পাশের ছড়ায় তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েকটি গ্রামের বাসিন্দা। বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়া, রোগী ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।…
রামেন্দ্র নারায়ণ ব্রহ্মচারীর মৃত্যুতে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মচারী সংস্থার শোক
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিএ (কনফিডেনসিয়াল অ্যাসিস্ট্যান্ট) রামেন্দ্র নারায়ণ ব্রহ্মচারীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে কাছাড় জেলা প্রশাসন অবসরপ্রাপ্ত কর্মচারী সংস্থা। সংস্থার সভাপতি মিলন উদ্দিন লস্কর ও সম্পাদক সত্যজ্যোতি দেব এক শোকবার্তায় প্রয়াত ব্রহ্মচারীর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন, প্রয়াত ব্রহ্মচারী শুধু একজন দক্ষ কর্মচারীই ছিলেন…
হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ইয়াবা, গ্রেফতার ২
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি শহর সংলগ্ন বাওয়ারঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাহারুল…
হাইলাকান্দি থেকে দিল্লির জাতীয় মঞ্চে টিমমেটস ইজিবিমার গৌরবময় স্বীকৃতি
এনপিএস দিবস ২০২৬-এ পিএফআরডিএ-র অনুষ্ঠানে ‘পাইওনিয়ারিং পার্টিসিপেশন’ সম্মান বরাক তরঙ্গ, ২ অক্টোবর : হাইলাকান্দি থেকে যাত্রা শুরু করে জাতীয় স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল টিমমেটস ইজিবিমা ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড। জাতীয় পেনশন ব্যবস্থা (এনপিএস) দিবস ২০২৬ উপলক্ষে ১ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সংস্থাটিকে প্রদান করা হলো ‘পাইওনিয়ারিং পার্টিসিপেশন’ শংসাপত্র। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট…
প্রচারের শেষ দিনে ঝড় তুললেন ৩১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের বৃহস্পতিবার ছিল শেষ প্রচারের দিন। এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে নেতা-কর্মীরা জোরদার প্রচারে নামার পাশাপাশি নির্দল প্রার্থীরাও পিছিয়ে থাকেননি। প্রার্থী ও সমর্থকদের প্রচারে দিনভর শিলচরের আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে। শেষ প্রচারের দিনে ৩১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ রায় (অপু)-কে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে…
২১ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক বিতর্ক, অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্দল প্রার্থী তথা আইনজীবী মনীষা দে এবং তাঁর স্বামী, তারাপুর–মালুগ্রাম মণ্ডলের বিজেপির প্রাক্তন সভাপতি জয়জ্যোতি দে তাঁদের বিরুদ্ধে বিজেপির পুরনো কর্মী নন্দিতা ভট্টাচার্য ও রুমা সোনার দে-র তোলা বিভিন্ন অভিযোগ এবং কুৎসা রটনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি…
স্বাস্থ্য শিবির, কুইজ, বিতর্কসভা সাংস্কৃতিক কার্যসূচির মাধ্যমে হাইলাকান্দি জেলা দিবস পালিত
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, নাগরিক সচেতনতা কর্মসূচি এবং ঐতিহাসিক আলোচনার সমন্বয়ে দিনভর নানা কার্যসূচির মধ্য দিয়ে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা প্রতিষ্ঠা দিবস পালিত হয়। জেলা কমিশনারের কনফারেন্স হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রুথ লিয়েনথাং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা…
টেকসই উদ্যোক্তা ও কৃষি নিয়ে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে দক্ষতা-ভিত্তিক বক্তৃতা
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগে ‘টেকসই উদ্যোক্তা: মাশরুম চাষ ও ভাসমান বেড কৃষি’ শীর্ষক একটি দক্ষতা-ভিত্তিক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে টেকসই কৃষি, বিকল্প উদ্যোক্তা এবং আত্মনির্ভরশীল জীবিকার বিভিন্ন সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হোজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর…
সেবা সংকল্প অভিযানে পাথারকান্দি কেন্দ্রের বিজয়ীদের নাম ঘোষণা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : প্রতীক্ষার অবসান। সেবা সংকল্প অভিযানের অধীনে পাথারকান্দি কেন্দ্রে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করল পাথারকান্দি ব্লক শিক্ষা দফতর। গত ২৯ সেপ্টেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার তিন দিন পর ফল প্রকাশিত হওয়ায় বিজয়ীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাথারকান্দি…
