প্রচারের শেষ দিনে ঝড় তুললেন ৩১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের বৃহস্পতিবার ছিল শেষ প্রচারের দিন। এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে নেতা-কর্মীরা জোরদার প্রচারে নামার পাশাপাশি নির্দল প্রার্থীরাও পিছিয়ে থাকেননি। প্রার্থী ও সমর্থকদের প্রচারে দিনভর শিলচরের আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে। শেষ প্রচারের দিনে ৩১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ রায় (অপু)-কে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে প্রচার চালাতে দেখা যায়। তিনি ওয়ার্ডবাসীর কাছে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।

অভিজিৎ রায় বলেন, তাঁর ওয়ার্ডের সকল প্রার্থী ও সমর্থক শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার সম্পন্ন করেছেন। ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাই কাজ করবেন বলে তিনি আশাবাদী। ওয়ার্ডের একাংশ জনগণ তাঁর পাশে রয়েছেন বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *