নয়াদিল্লিতে মিস্টার অ্যান্ড মিস ইন্ডিয়া গ্র্যান্ড ফাইনালে অসমের তিন
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : বরাক উপত্যকার অন্যতম শীর্ষ মডেলিং ও গ্রুমিং প্রতিষ্ঠান শাইন এজেন্সির তিন শিক্ষার্থী এবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য মি. অ্যান্ড মিস ইন্ডিয়া ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অসমের প্রতিনিধিত্ব করতে চলেছেন। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির পাশাপাশি বরাক উপত্যকার মানুষও। আগামী ২৬ জুলাই নয়াদিল্লিতে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত হবে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল।…
