Category: বরাক
বুদ্ধ পূর্ণিমায় শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের উদ্বোধন
বরাক তরঙ্গ, ১ মে : বুদ্ধ পূর্ণিমার পূণ্যদিনে দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শিলচর (সেন্ট্রাল) কমিটির শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্র প্রার্থনা গৃহে সকাল ১০টা থেকে দিব্যত্রয়ী পূজার্চনা ও ভোগ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই মহাযজ্ঞে তিনজন বৃদ্ধ আবাসিককে সম্মানিত করা হয়েছে। উপস্থিত সকলের মধ্যে ভোগের প্রসাদ বিতরণ…
কালাইনে তীব্র এলপিজি সঙ্কট, মোবাইলে ডেলিভারি সম্পন্ন, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা
বরাক তরঙ্গ, ১ মে : কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কালাইন ইন্ডেন সার্ভিস গ্যাস এজেন্সি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরও অধিকাংশ গ্রাহক সিলিন্ডার পাচ্ছেন না। অথচ মোবাইলে ডেলিভারি সম্পন্ন হওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে। বাস্তবে বহু গ্রাহকই কোনও…
শ্রীভূমিতে এসইউসিআই-র উদ্যোগে মে দিবস পালন, শ্রমিক আন্দোলন জোরদারের আহ্বান
বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে করিমগঞ্জে এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।এদিন পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ—“মে দিবস জিন্দাবাদ”, “দুনিয়ার শ্রমিক এক…
শিলচরের আনন্দমার্গ আশ্রমে শ্রীশ্রী আনন্দমূর্তির জন্মবার্ষিকী উদযাপন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ মে : শিলচরের রবীন্দ্র সরণীস্থিত আনন্দমার্গ আশ্রমে শুক্রবার সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রী আনন্দমূর্তিজির ১০৫তম জন্মবার্ষিকী। দিনভর আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় ও শ্রদ্ধার পরিবেশ বিরাজ করে। আনন্দমার্গের প্রবক্তা, ধর্মগুরু ও সমাজসংস্কারক শ্রী প্রভাতরঞ্জন সরকার ১৯২১ সালের বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনটি অনুগামীদের কাছে ‘আনন্দপূর্ণিমা’ নামে বিশেষভাবে পালিত হয়। এই উপলক্ষে…
১২ দফা দাবি সামনে রেখে শিলচরে মে দিবসে সমাবেশ ও মিছিল যৌথ মঞ্চের
আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ১ মে : ১২ দফা দাবি সামনে রেখে শিলচরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করল যৌথ মঞ্চ। শুক্রবার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই সিটু, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, টিইউসিসি ন্যাশনাল, এআইকেএস, টিইউসিসি কাছাড়, ইডাব্লিউটিসিসি, ফেডারেশন ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত শ্রমিক-কর্মচারী যৌথ মঞ্চ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে। এদিন শিলচরে শহিদ ক্ষুদিরাম মূর্তির…
বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে সোনাইর যুবক সহ ৭ জনের মৃত্যু
বরাক তরঙ্গ, ১ মে : কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর শিবাজিনগরে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে হাসপাতালের সীমানা দেওয়াল ধসে মৃত্যু হওয়া লোকদের মধ্যে রয়েছেন কাছাড় জেলার সোনাইয়ের এক যুবক। নিহত যুবক শিবপুর জিপির রূপাইবালি গ্রামের বাসিন্দা পাখি মিয়া লস্করের ছেলে আক্তার হোসেন লস্কর ওরফে নাসিম। তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। জানা গেছে, অসুস্থ ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসা…
রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে পাথারকান্দির রবীন্দ্রভবন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : নতুন রূপে সাজানো হলেও অবহেলা ও অযত্নে ধীরে ধীরে গৌরব হারাচ্ছে পাথারকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্রভবন। একসময় শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই ভবনটি আজ কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। ভোটের প্রাক্কালে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকার ব্যয়ে ভবনটির সংস্কার কাজ…
লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২২জি-র জোন চেয়ারপার্সন শিলচরের অনুপ দেব
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ এবং লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের বিদায়ী সভাপতি অনুপ দেবকে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২২জি-র লায়ন্স ইয়ার ২০২৬–২৭-এর জন্য কেবিনেট সদস্য তথা জোন চেয়ারপার্সন (জোন ১৫) পদে মনোনীত করা হয়েছে নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মনোজ ভাজাঙ্কার নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব…
শিলচরেও গণনার আগে প্রস্তুতি পর্যালোচনা সিইও অনুরাগ গোয়েলের
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অনুরাগ গোয়েল (আইএএস) বৃহস্পতিবার কাছাড় জেলা সফর করে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। সফরকালে তিনি শিলচরের রামনগরে অবস্থিত আইএসটিটি কেন্দ্রে স্থাপিত স্ট্রং রুম পরিদর্শন করেন। পাশাপাশি তিনি নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও নির্ধারিত প্রোটোকল যথাযথভাবে মানা হচ্ছে…
ভোট গণনা ঘিরে কড়া প্রস্তুতি, শ্রীভূমিতে উচ্চপর্যায়ের বৈঠক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে জেলা আয়ুক্ত কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক।জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী, আইএএস-এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং…
