Category: বরাক
ভোট গণনার আগে শ্রীভূমিতে কড়া নজরদারি, স্ট্রংরুমে সিইও অনুরাগ গোয়েলের পরিদর্শন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : আগামী ৪ মে ভোট গণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। স্বচ্ছ ও নির্ভুল গণনা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জ কলেজে স্থাপিত স্ট্রংরুম পরিদর্শনে আসেন অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অনুরাগ…
অ্যাকাউন্টেন্ট অর্কজ্যোতি দাসের অকাল প্রয়াণ
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : অকালে চলে গেলেন লক্ষীপুর ব্লক এলিমেন্টারি অফিসের অ্যাকাউন্টেন্ট কাটিগড়ার অর্কজ্যোতি দাস। লিভারজনিত অসুস্থতায় ভুগে শিলচরের এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা ৬-৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। তিনি স্ত্রী, দাদা-বৌদি, দিদি-জামাইবাবুসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর প্রয়াণে কাটিগড়া অঞ্চল ছাড়াও জেলার শিক্ষা মহলে গভীর…
প্রভা দেবীকে সংবর্ধনা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : সংস্কৃত বিষয়ে ৯৮ শতাংশ নম্বর প্রভা দেবীকে সংবর্ধনা জানালো গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ। বৃহস্পতিবার বিভাগের উদ্যোগে দুপুর একটায় একটি সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য ঘোষিত আসাম উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় সমগ্র অসমে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রভা দেবী সংস্কৃত বিষয়ে ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার…
উধারবন্দ জগন্নাথ সিং কলেজে আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা শিবির
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : উধারবন্দ জগন্নাথ সিং কলেজে বৃহস্পতিবার রাষ্ট্রীয় সেবা যোজনা (এনএসএস)-এর উদ্যোগে এবং শিলচর আঞ্চলিক ইউনানী চিকিৎসা অনুসন্ধান সংস্থার সহযোগিতায় একটি বিনামূল্যে আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরটি শুরু হয় এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,…
জননেতা নন্দকিশোর সিংহের ১১১তম জন্মজয়ন্তী উপলক্ষে গুণীজন সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৬১ সালে অসম বিধানসভা থেকে পদত্যাগকারী প্রখ্যাত জননেতা নন্দকিশোর সিংহের ১১১তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীভবনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে লিটল পিলার্স স্কুলের দশবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের আয়োজন করেন প্রয়াত নন্দকিশোর…
স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে বিয়ে করতে এসে রক্তাক্ত যুবক
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : হাইলাকান্দি উকিল বার সংস্থার পাশে বৃহস্পতিবার হঠাৎই এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক যুবক প্রথম স্ত্রীকে নাইয়র পাঠিয়ে গোপনে অন্য এক যুবতীকে নিয়ে আদালতে বিয়ে করতে আসেন। এমন খবর পেয়ে প্রথম স্ত্রী ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি মা, ভাইসহ আত্মীয়-স্বজনদের নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে…
বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চের দাবিতে সচেতনতা কর্মসূচি‘ন্যায়বিচার জনগণের কাছাকাছি’ স্লোগানে জোরালো বার্তা
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে বৃহস্পতিবার শিলচরের একে চন্দ আইন কলেজে অনুষ্ঠিত হল এক সচেতনতা কর্মসূচি। ‘ন্যায়বিচার জনগণের কাছাকাছি’ শীর্ষক এই কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। কলেজের অধ্যক্ষ আবু তাহের তালুকদার স্বাগত বক্তব্যে কর্মসূচির গুরুত্ব…
বেহাল শিলচরের নিউ ভগতপুর রোড, চরম দুর্ভোগে স্থানীয়রা
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : বেহাল শিলচরের চেংকুড়ি রোড সংলগ্ন নিউ ভগতপুর এলাকার রাস্তা। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই সড়ক বর্ষা এলেই কার্যত চলাচলের অযোগ্য হয়ে উঠছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তার গর্তগুলো। এতে দুর্ঘটনার আতঙ্কে তাড়া করছে স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়নের একাধিক প্রকল্প…
মধ্য রাজনগরে দুষ্কৃতকারীদের আক্রমণে এক পরিবারের পাঁচজন আহত, মামলা
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : ধলাই থানা অধীন মধ্য রাজনগরে দুষ্কৃতকারীদের আক্রমণে এক পরিবারের পাঁচজন লোক আহত হয়েছেন। এরমধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ। এনিয়ে ধলাই থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে সালমান হোসেন লস্কর জানান, তাঁর বাবা মনাই উদ্দিন লস্কর সকালে রাস্তায় বের হলে দেখতে পান কয়েকজন…
বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে প্রধান বিচারপতিকে আবেদন, দুর্ভোগের চিত্র তুলে ধরলেন আইনজীবী
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি বেঞ্চ স্থাপনের দাবিতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানালেন এক আইনজীবী। গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রবীণ আইনজীবী প্রদীপ দত্ত রায় এই মর্মে বুধবার একটি বিস্তারিত আবেদনপত্র পেশ করে অঞ্চলের মামলাকারীদের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন, বরাক উপত্যকার বাসিন্দাদের ন্যায়বিচার পেতে প্রায় ৩৫০…
