শিলচরেও গণনার আগে প্রস্তুতি পর্যালোচনা সিইও অনুরাগ গোয়েলের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অনুরাগ গোয়েল (আইএএস) বৃহস্পতিবার কাছাড় জেলা সফর করে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। সফরকালে তিনি শিলচরের রামনগরে অবস্থিত আইএসটিটি কেন্দ্রে স্থাপিত স্ট্রং রুম পরিদর্শন করেন। পাশাপাশি তিনি নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ও নির্ধারিত প্রোটোকল যথাযথভাবে মানা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় থাকে।

পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কমিশনার ও জেলা নির্বাচনী আধিকারিক আয়ুষ গর্গ এবং জ্যেষ্ঠ পুলিশসুপার সঞ্জীবকুমার শইকিয়া। সিইও গণনাকক্ষের প্রস্তুতি, প্রবেশ নিয়ন্ত্রণ, চলাচল ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সম্পর্কেও বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। এছাড়াও ভোট গণনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকরী বিষয় নিয়ে আলোচনা হয়। পরিদর্শনকালে জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়, নির্বাচনী আধিকারিক মাসি টপনোসহ জেলা প্রশাসন, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *