সোনাই বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন, তৎপর প্রশাসন ও পুরসভা

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : বিজয়া দশমী উপলক্ষে সোনাইয়ের বিসর্জন ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। শহরের বিভিন্ন সর্বজনীন দুর্গাপুজো কমিটির পাশাপাশি বাড়ির পুজোর প্রতিমাও বিসর্জন দেওয়া হচ্ছে ঘাটে। প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সোনাই পুরসভার তরফে বিসর্জন ঘাটকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। গোটা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর রয়েছেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা।

এদিন বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন সোনাইয়ের সার্কল অফিসার দিবাকর দেব, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার, রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ বিশিষ্টজনেরা। প্রতিমা নিরঞ্জন পর্ব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ঘাটের সার্বিক ব্যবস্থাপনার ওপর নজর রাখেন তাঁরা।

বিজয়ার আবহে সোনাইয়ের বিসর্জন ঘাটে ভিড় জমাচ্ছেন পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষ। উৎসবের শেষ পর্বকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *