বরাক তরঙ্গ, ১৪ মে : কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল এক মাদক মাফিয়ার। বুধবার রাতে জিরিঘাটের প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত মাদক মাফিয়ার নাম জানা যায়নি। মৃতদেহ বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পুলিশ প্রশাসন এ নিয়ে কিছুই জানায়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে মাদক মাফিয়াদের গুলিতে এক পুলিশ জওয়ান আহত হয়েছিলেন। ওই ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ। তারই মধ্যে জিরিঘাটে এই গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



